মূল অংশে যান

নামাজ

দোয়া কুনুত

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلاَ يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلاَ يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ

উচ্চারণ

আল্লাহুম্মাহদিনি ফিমান হাদাইত, ওয়া আফিনি ফিমান আফাইত, ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, ওয়া বারিক লি ফিমা আতাইত, ওয়া কিনি শাররা মা কাদাইত, ইন্নাকা তাকদি ওয়ালা ইউকদা আলাইক, ওয়া ইন্নাহু লা ইয়াজিল্লু মান ওয়ালাইত, ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত।

অর্থ

হে আল্লাহ, তুমি যাদের হিদায়াত দিয়েছ, তাদের মধ্যে আমাকেও হিদায়াত দাও; যাদের সুস্থতা দিয়েছ, তাদের মধ্যে আমাকেও সুস্থতা দাও; যাদের অভিভাবক হয়েছ, তাদের মধ্যে আমারও অভিভাবক হও; তুমি যা দিয়েছ তাতে আমার জন্য বরকত দাও; আর তুমি যা ফয়সালা করেছ তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো। কেননা তুমিই ফয়সালা করো, তোমার ওপর কেউ ফয়সালা করতে পারে না, তুমি যার অভিভাবক হও সে কখনো লাঞ্ছিত হয় না, আর তুমি যার শত্রু হও সে কখনো সম্মানিত হয় না। হে আমাদের রব, তুমি বরকতময় ও সুমহান। বিতরের নামাজের কুনুতে পড়তে হয়।

সূত্র

  • সুনানে আবু দাউদ ১৪২৫
  • জামে তিরমিজি ৪৬৪
  • সুনানে নাসায়ি ১৭৪৫
  • সুনানে ইবনে মাজাহ ১১৭৮

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন