سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ
উচ্চারণ
সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাজাল বিররা ওয়াত তাকওয়া, ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাফারানা হাজা ওয়াতবি আন্না বুদাহ। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার, ওয়াল খালিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন ওয়াসাইস সাফার, ওয়া কাআবাতিল মানজার, ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল।
অর্থ
পবিত্র তিনি, যিনি একে আমাদের বশীভূত করেছেন, অথচ আমরা একে বশে আনতে সক্ষম ছিলাম না; আর নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমরা আমাদের এই সফরে তোমার কাছে নেকি ও তাকওয়া চাই, আর এমন আমল চাই যাতে তুমি সন্তুষ্ট। হে আল্লাহ, আমাদের এই সফর সহজ করো এবং এর দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ, তুমিই সফরের সঙ্গী এবং পরিবারের তত্ত্বাবধায়ক। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় চাই সফরের কষ্ট থেকে, দুঃখজনক দৃশ্য থেকে, এবং সম্পদ ও পরিবারে মন্দ প্রত্যাবর্তন থেকে। সফরে বের হয়ে তিনবার আল্লাহু আকবার বলার পর পড়তে হয়।
সূত্র
- সহিহ মুসলিম ১৩৪২