بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
উচ্চারণ
বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।
অর্থ
আল্লাহ তোমার জন্য বরকত দিন, তোমার ওপর বরকত নাজিল করুন এবং তোমাদের দুজনকে কল্যাণের সাথে একত্র রাখুন। কেউ বিয়ে করলে নবী ﷺ তাকে অভিনন্দন জানাতে এটি বলতেন।