اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اللَّهُمَّ اغْفِرْ لِي جِدِّي وَهَزْلِي وَخَطَئِي وَعَمْدِي وَكُلُّ ذَلِكَ عِنْدِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
উচ্চারণ
আল্লাহুম্মাগফির লি খাতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি। আল্লাহুম্মাগফির লি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতায়ি ওয়া আমদি, ওয়া কুল্লু জালিকা ইনদি। আল্লাহুম্মাগফির লি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি, আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইয়িন কাদির।
অর্থ
হে আল্লাহ, আমার গুনাহ, আমার অজ্ঞতা, আমার কাজে আমার সীমালঙ্ঘন এবং যা তুমি আমার চেয়ে বেশি জানো, তা ক্ষমা করো। হে আল্লাহ, আমার আন্তরিকভাবে ও হাসির ছলে, ভুলে ও ইচ্ছায় করা গুনাহ ক্ষমা করো; এর সবই আমার মধ্যে আছে। হে আল্লাহ, আমি আগে যা করেছি ও পরে যা করেছি, গোপনে যা করেছি ও প্রকাশ্যে যা করেছি, এবং যা তুমি আমার চেয়ে বেশি জানো, তা ক্ষমা করো। তুমিই এগিয়ে দাও, তুমিই পিছিয়ে দাও, আর তুমি সবকিছুর ওপর ক্ষমতাবান। নবী ﷺ এই দোয়া করতেন।