আল-কদর
মহিমান্বিত রাত
- মাক্কী
- ৫ আয়াত
- পারা ৩০
- পৃষ্ঠা ৫৯৮
বিষয়বস্তু
এতে কদরের রাতের কথা আছে, যে রাতে কুরআন নাজিল হয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম, যখন ফেরেশতারা ও রুহ নেমে আসেন এবং ফজর পর্যন্ত শান্তি বিরাজ করে।
আল-কদর
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
-
৯৭:১
اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِىۡ لَيۡلَةِ الۡقَدۡرِ ۖ ۚ ١
আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি,
-
৯৭:২
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا لَيۡلَةُ الۡقَدۡرِؕ ٢
তুমি কি জান ক্বাদরের রাত কী?
-
৯৭:৩
لَيۡلَةُ الۡقَدۡرِ ۙ خَيۡرٌ مِّنۡ اَلۡفِ شَهۡرٍؕ ٣
ক্বাদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম,
-
৯৭:৪
تَنَزَّلُ الۡمَلٰٓٮِٕكَةُ وَالرُّوۡحُ فِيۡهَا بِاِذۡنِ رَبِّهِمۡۚ مِّنۡ كُلِّ اَمۡرٍ ۛۙ ٤
এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রব-এর অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়।
-
৯৭:৫
سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطۡلَعِ الۡفَجۡرِ ٥
(এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত।