মূল অংশে যান
আত-তাকাসুর

التكاثر

আত-তাকাসুর

প্রাচুর্যের প্রতিযোগিতা · মাক্কী · ৮ আয়াত

আত-তাকাসুর

সূরা পরিচিতি

বিষয়বস্তু

এটি সতর্ক করে যে দুনিয়ার প্রাচুর্য বাড়ানোর প্রতিযোগিতা মানুষকে গাফেল করে রাখে, যতক্ষণ না তারা কবরে পৌঁছে যায়, এবং তারা জাহান্নাম দেখবে ও যে নিয়ামত ভোগ করেছে সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ১০২:১

    اَلۡهٰٮكُمُ التَّكَاثُرُۙ ١

    অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।

  2. ১০২:২

    حَتّٰى زُرۡتُمُ الۡمَقَابِرَؕ ٢

    এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।

  3. ১০২:৩

    كَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَۙ ٣

    (তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,

  4. ১০২:৪

    ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَؕ ٤

    আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।

  5. ১০২:৫

    كَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡيَقِيۡنِؕ ٥

    কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)

  6. ১০২:৬

    لَتَرَوُنَّ الۡجَحِيۡمَۙ ٦

    তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,

  7. ১০২:৭

    ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ الۡيَقِيۡنِۙ ٧

    আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,

  8. ১০২:৮

    ثُمَّ لَـتُسۡـَٔـلُنَّ يَوۡمَٮِٕذٍ عَنِ النَّعِيۡمِ ٨

    তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

اَلۡهٰٮكُمُ التَّكَاثُرُۙ

লিংক কপি হয়েছে