মূল অংশে যান
আল-মাউন

الماعون

আল-মাউন

সাহায্য-সহযোগিতা · মাক্কী · ৭ আয়াত

আল-মাউন

সূরা পরিচিতি

বিষয়বস্তু

এতে বিচার দিবস অস্বীকারকারীর বর্ণনা আছে: সে এতিমকে ধাক্কা দিয়ে তাড়ায় এবং গরিবকে খাবার দিতে উৎসাহ দেয় না। এটি তাদের সতর্ক করে, যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, লোক দেখানোর জন্য নামাজ পড়ে এবং ছোটখাটো সাহায্যও আটকে রাখে।

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ১০৭:১

    اَرَءَيۡتَ الَّذِىۡ يُكَذِّبُ بِالدِّيۡنِؕ ١

    তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?

  2. ১০৭:২

    فَذٰلِكَ الَّذِىۡ يَدُعُّ الۡيَتِيۡمَۙ ٢

    সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,

  3. ১০৭:৩

    وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الۡمِسۡكِيۡنِؕ ٣

    এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না

  4. ১০৭:৪

    فَوَيۡلٌ لِّلۡمُصَلِّيۡنَۙ ٤

    অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর

  5. ১০৭:৫

    الَّذِيۡنَ هُمۡ عَنۡ صَلَاتِهِمۡ سَاهُوۡنَۙ ٥

    যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,

  6. ১০৭:৬

    الَّذِيۡنَ هُمۡ يُرَآءُوۡنَۙ ٦

    যারা লোক দেখানোর জন্য তা করে,

  7. ১০৭:৭

    وَيَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ ٧

    এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

اَرَءَيۡتَ الَّذِىۡ يُكَذِّبُ بِالدِّيۡنِؕ

লিংক কপি হয়েছে