মূল অংশে যান
আল-ক্বামার

القمر

আল-ক্বামার

চাঁদ · মাক্কী · ৫৫ আয়াত

আল-ক্বামার

সূরা পরিচিতি

নাজিল

মক্কায় নাজিল: আয়েশা (রা.) বলেছেন, আয়াত ৪৬ মক্কায় নাজিল হয়েছিল, যখন তিনি খেলাধুলা করা ছোট্ট মেয়ে ছিলেন।

নাজিলের প্রেক্ষাপট

মক্কার লোকেরা নবী ﷺ-এর কাছে একটি নিদর্শন চেয়েছিল, তখন চাঁদ দুই টুকরো হয়ে যায়, যেমন এর শুরুতে বলা হয়েছে।

বিষয়বস্তু

এর শুরু কিয়ামত কাছে এসে যাওয়া এবং চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা দিয়ে। এতে নূহ (আ.)-এর কওম, আদ, সামুদ, লুত (আ.)-এর কওম ও ফেরাউনের কথা আছে, আর প্রতিটি কাহিনি শেষ হয়েছে এই স্মরণ দিয়ে যে কুরআনকে মনে রাখার জন্য সহজ করে দেওয়া হয়েছে।

ফজিলত

নবী ﷺ দুই ঈদের নামাজে ক্বাফের সঙ্গে এটি পড়তেন।

সূত্র: সহিহ বুখারি ৪৯৯৩ · সহিহ বুখারি ৩৬৩৭ · সহিহ বুখারি ৪৮৬৪ · সহিহ মুসলিম ২৮০০ · সহিহ মুসলিম ৮৯১ · সূরা আল-ক্বামার, আয়াত ৪৬ · সূরা আল-ক্বামার, আয়াত ১–২

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ৫৪:১

    اِقۡتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الۡقَمَرُ ١

    ক্বিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খন্ডিত হয়েছে,

    নাজিলের প্রেক্ষাপট (১–২)

    মক্কার লোকেরা নবী ﷺ-এর কাছে একটি নিদর্শন চাইলে মক্কায় চাঁদ দুই টুকরো হয়ে যায়। আনাস (রা.) বলেছেন, এ বিষয়ে এই আয়াতগুলো নাজিল হয়।

    জামে তিরমিজি ৩২৮৬

  2. ৫৪:২

    وَاِنۡ يَّرَوۡا اٰيَةً يُّعۡرِضُوۡا وَيَقُوۡلُوۡا سِحۡرٌ مُّسۡتَمِرٌّ ٢

    কিন্তু তারা যখন কোন নিদর্শন দেখে তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে- ‘এটা তো সেই আগের থেকে চলে আসা যাদু।’

  3. ৫৪:৩

    وَكَذَّبُوۡا وَاتَّبَعُوۡۤا اَهۡوَآءَهُمۡ​ وَكُلُّ اَمۡرٍ مُّسۡتَقِرٌّ ٣

    তারা সত্যকে অস্বীকার করে, আর নিজেদের কামনা বাসনার অনুসরণ করে। প্রতিটি বিষয়েরই একটা নির্দিষ্ট সময় আছে (সময় আসলেই বর্তমান অবস্থার পরিবর্তন ঘটবে)।

  4. ৫৪:৪

    وَلَقَدۡ جَآءَهُمۡ مِّنَ الۡاَنۡۢبَآءِ مَا فِيۡهِ مُزۡدَجَرٌۙ ٤

    এই লোকেদের কাছে তো (অতীতের জাতিগুলোর) সংবাদ এসেছে যাতে আছে সাবধান বাণী।

  5. ৫৪:৫

    حِكۡمَةٌ ۢ بَالِغَةٌ​ فَمَا تُغۡنِ النُّذُرُۙ ٥

    তা (হল) সুদূর প্রসারী জ্ঞান, কিন্তু সেই সতর্কবাণী কোন কাজে আসেনি।

  6. ৫৪:৬

    فَتَوَلَّ عَنۡهُمۡ​ۘ يَوۡمَ يَدۡعُ الدَّاعِ اِلٰى شَىۡءٍ نُّكُرٍۙ ٦

    কাজেই (হে নবী) তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও (আর অপেক্ষা কর সে দিনের) যেদিন এক আহবানকারী (তাদেরকে) আহবান করবে এক ভয়াবহ বিষয়ের দিকে।

  7. ৫৪:৭

    خُشَّعًا اَبۡصَارُهُمۡ يَخۡرُجُوۡنَ مِنَ الۡاَجۡدَاثِ كَاَنَّهُمۡ جَرَادٌ مُّنۡتَشِرٌۙ ٧

    ভীত-শংকিত চোখে তারা তাদের কবর থেকে বের হয়ে আসবে- যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল।

  8. ৫৪:৮

    مُّهۡطِعِيۡنَ اِلَى الدَّاعِ​ؕ يَقُوۡلُ الۡكٰفِرُوۡنَ هٰذَا يَوۡمٌ عَسِرٌ  ٨

    ভীত-সন্ত্রস্ত হয়ে তারা আহবানকারীর দিকে ছুটে আসবে। কাফিররা বলবে- ‘‘কঠিন এ দিন’’।

  9. ৫৪:৯

    كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوۡحٍ فَكَذَّبُوۡا عَبۡدَنَا وَقَالُوۡا مَجۡنُوۡنٌ وَّازۡدُجِرَ ٩

    তাদের আগে নূহের জাতিও সত্য প্রত্যাখ্যান করেছিল। তারা আমার বান্দাহকে অস্বীকার করেছিল আর বলেছিল- ‘‘একটা পাগল’’; আর তাকে ভয় দেখানো হয়েছিল।

  10. ৫৪:১০

    فَدَعَا رَبَّهٗۤ اَنِّىۡ مَغۡلُوۡبٌ فَانْـتَصِرۡ ١٠

    তখন সে তার প্রতিপালককে ডেকেছিল- ‘‘আমি পরাস্ত হয়েছি, কাজেই তুমি এর প্রতিবিধান কর।’’

  11. ৫৪:১১

    فَفَتَحۡنَاۤ اَبۡوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنۡهَمِرٍ ۖ ١١

    তখন আমি আকাশের দরজাগুলো খুলে দিয়ে মুষলধারায় বৃষ্টি বর্ষিয়েছিলাম।

  12. ৫৪:১২

    وَّفَجَّرۡنَا الۡاَرۡضَ عُيُوۡنًا فَالۡتَقَى الۡمَآءُ عَلٰٓى اَمۡرٍ قَدۡ قُدِرَ​ۚ ١٢

    আর যমীন থেকে উৎসারিত করেছিলাম ঝর্ণাধারা, অতঃপর (সব) পানি মিলিত হল যে পরিমাণ (পূর্বেই) নির্ধারিত করা হয়েছিল।

  13. ৫৪:১৩

    وَحَمَلۡنٰهُ عَلٰى ذَاتِ اَلۡوَاحٍ وَّدُسُرٍۙ ١٣

    আর আমি নূহকে বহন করলাম কাষ্ঠ আর কীলক যুক্ত (নৌযানে)।

  14. ৫৪:১৪

    تَجۡرِىۡ بِاَعۡيُنِنَا​ۚ جَزَآءً لِّمَنۡ كَانَ كُفِرَ ١٤

    যা আমার চোখের সামনে (ও আমার তত্ত্বাবধানে) ভেসে চলল সেই ব্যক্তির পক্ষে প্রতিশোধ হিসেবে যাকে অমান্য ও অস্বীকার করা হয়েছিল।

  15. ৫৪:১৫

    وَلَقَدْ تَّرَكۡنٰهَاۤ اٰيَةً فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ ١٥

    এ (ঘটনা) টিকে আমি (চিরকালের জন্য) নিদর্শন হিসেবে রেখে দিলাম, অতএব উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?

  16. ৫৪:১৬

    فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ ١٦

    কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।

  17. ৫৪:১৭

    وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ ١٧

    আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?

  18. ৫৪:১৮

    كَذَّبَتۡ عَادٌ فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ ١٨

    ‘আদ জাতি সত্য প্রত্যাখ্যান করেছিল, ফলে কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।

  19. ৫৪:১৯

    اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيۡحًا صَرۡصَرًا فِىۡ يَوۡمِ نَحۡسٍ مُّسۡتَمِرٍّۙ  ١٩

    আমি তাদের উপর পাঠিয়েছিলাম ঝঞ্ঝাবায়ু এক অবিরাম অশুভ দিনে,

  20. ৫৪:২০

    تَنۡزِعُ النَّاسَۙ كَاَنَّهُمۡ اَعۡجَازُ نَخۡلٍ مُّنۡقَعِرٍ ٢٠

    মানুষকে তা উৎপাটিত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কান্ড।

  21. ৫৪:২১

    فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ ٢١

    ফলে কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।

  22. ৫৪:২২

    وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ ٢٢

    আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের কেউ আছে কি?

  23. ৫৪:২৩

    كَذَّبَتۡ ثَمُوۡدُ بِالنُّذُرِ ٢٣

    সামূদ জাতিও ভয়প্রদর্শনকারীদেরকে অস্বীকার করেছিল,

  24. ৫৪:২৪

    فَقَالُـوۡۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّفِىۡ ضَلٰلٍ وَّسُعُرٍ ٢٤

    তারা বলেছিল, ‘আমরা কি আমাদেরই মধ্যেকার মাত্র একটা লোকের অনুসরণ করব? তাহলে তো আমরা গুমরাহী আর পাগলামিতে পড়ে যাব।

  25. ৫৪:২৫

    ءَاُلۡقِىَ الذِّكۡرُ عَلَيۡهِ مِنۡۢ بَيۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ اَشِرٌ ٢٥

    আমাদের (এত মানুষের) মধ্যে শুধু কি তার উপরই বাণী পাঠানো হয়েছে? না, বরং সে বড়ই মিথ্যুক, দাম্ভিক।

  26. ৫৪:২৬

    سَيَعۡلَمُوۡنَ غَدًا مَّنِ الۡكَذَّابُ الۡاَشِرُ ٢٦

    আগামীকালই তারা জানতে পারবে কে বড়ই মিথ্যুক, দাম্ভিক

  27. ৫৪:২৭

    اِنَّا مُرۡسِلُوا النَّاقَةِ فِتۡنَةً لَّهُمۡ فَارۡتَقِبۡهُمۡ وَاصۡطَبِرۡ  ٢٧

    আমি একটা উষ্ট্রী পাঠাচ্ছি, তাদেরকে পরীক্ষা করার জন্য, কাজেই (হে সালিহ!) তুমি তাদের আচরণ লক্ষ্য কর আর ধৈর্য ধর।

  28. ৫৪:২৮

    وَنَبِّئۡهُمۡ اَنَّ الۡمَآءَ قِسۡمَةٌ ۢ بَيۡنَهُمۡ​ۚ كُلُّ شِرۡبٍ مُّحۡتَضَرٌ  ٢٨

    আর তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে (ও উষ্ট্রীর মধ্যে) পানি বণ্টিত হবে, প্রত্যেকের পানি পানের পালা আসবে।

  29. ৫৪:২৯

    فَنَادَوۡا صَاحِبَهُمۡ فَتَعَاطٰى فَعَقَرَ ٢٩

    শেষে তারা তাদের এক সঙ্গীকে ডাকল আর সে তাকে (অর্থাৎ উষ্ট্রীটিকে) ধরে হত্যা করল।

  30. ৫৪:৩০

    فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ ٣٠

    ফলে কত ভয়ংকর হয়েছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।

  31. ৫৪:৩১

    اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ صَيۡحَةً وَّاحِدَةً فَكَانُوۡا كَهَشِيۡمِ الۡمُحۡتَظِرِ  ٣١

    আমি তাদের উপর পাঠিয়েছিলাম একটি মাত্র প্রচন্ড ধ্বনি। ফলে তারা খোঁয়াড়ওয়ালাদের (নির্মিত) ভেঙ্গে চুরে যাওয়া শুকনা ডালপালার মত গুঁড়িয়ে গেল।

  32. ৫৪:৩২

    وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ ٣٢

    আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের কেউ আছে কি?

  33. ৫৪:৩৩

    كَذَّبَتۡ قَوۡمُ لُوۡطٍ ۢ بِالنُّذُرِ ٣٣

    লূতের জাতি সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল,

  34. ৫৪:৩৪

    اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوۡطٍ​ؕ نَّجَّيۡنٰهُمۡ بِسَحَرٍۙ ٣٤

    আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্রস্তরবর্ষী প্রচন্ড বাতাস, (যা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল) লূতের পরিবারকে বাদ দিয়ে। আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করে নিয়েছিলাম।

  35. ৫৪:৩৫

    نِّعۡمَةً مِّنۡ عِنۡدِنَا​ؕ كَذٰلِكَ نَجۡزِىۡ مَنۡ شَكَرَ ٣٥

    আমার পক্ষ হতে অনুগ্রহস্বরূপ; এভাবেই আমি তাকে প্রতিফল দেই যে কৃতজ্ঞ হয়।

  36. ৫৪:৩৬

    وَلَقَدۡ اَنۡذَرَهُمۡ بَطۡشَتَـنَا فَتَمَارَوۡا بِالنُّذُرِ ٣٦

    লূত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদেরকে সতর্ক করে দিয়েছিল, কিন্তু তারা সতর্কবাণীর বিষয়ে বাক বিতন্ডা করেছিল।

  37. ৫৪:৩৭

    وَلَقَدۡ رَاوَدُوۡهُ عَنۡ ضَيۡفِهٖ فَطَمَسۡنَاۤ اَعۡيُنَهُمۡ فَذُوۡقُوۡا عَذَابِىۡ وَنُذُرِ ٣٧

    তারা লূতকে তার মেহমানদের রক্ষণাবেক্ষণ থেকে বিরত রাখতে চেষ্টা করল তখন আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিলাম আর বললাম ‘আমার ‘আযাব ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।’

  38. ৫৪:৩৮

    وَلَقَدۡ صَبَّحَهُمۡ بُكۡرَةً عَذَابٌ مُّسۡتَقِرٌّ​ ۚ ٣٨

    অতি সকালে নির্ধারিত শাস্তি তাদেরকে গ্রাস করল।

  39. ৫৪:৩৯

    فَذُوۡقُوۡا عَذَابِىۡ وَنُذُرِ ٣٩

    তখন আমি বললাম- ‘আমার শাস্তি ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।

  40. ৫৪:৪০

    وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ ٤٠

    আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি?

  41. ৫৪:৪১

    وَلَقَدۡ جَآءَ اٰلَ فِرۡعَوۡنَ النُّذُرُ​ۚ ٤١

    ফেরাউন গোষ্ঠীর কাছেও (আমার) সতর্কবাণী এসেছিল।

  42. ৫৪:৪২

    كَذَّبُوۡا بِاٰيٰتِنَا كُلِّهَا فَاَخَذۡنٰهُمۡ اَخۡذَ عَزِيۡزٍ مُّقۡتَدِرٍ  ٤٢

    তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করেছিল, তখন আমি তাদেরকে পাকড়াও করেছিলাম মহাপরাক্রমশালী ও ক্ষমতাবানের পাকড়াওয়ে।

  43. ৫৪:৪৩

    اَكُفَّارُكُمۡ خَيۡرٌ مِّنۡ اُولٰٓٮِٕكُمۡ اَمۡ لَكُمۡ بَرَآءَةٌ فِى الزُّبُرِ​ۚ  ٤٣

    তোমাদের (মক্কাবাসী) কাফিররা কি এ লোকেদের চেয়ে ভাল? নাকি (আসমানী) গ্রন্থাদিতে তোমাদেরকে ক্ষমা করে দেয়ার কথা লেখা আছে?

  44. ৫৪:৪৪

    اَمۡ يَقُوۡلُوۡنَ نَحۡنُ جَمِيۡعٌ مُّنۡتَصِرٌ ٤٤

    নাকি তারা বলে- ‘আমরা সংঘবদ্ধ দল, নিজেদের প্রতিরক্ষায় সক্ষম।

  45. ৫৪:৪৫

    سَيُهۡزَمُ الۡجَمۡعُ وَيُوَلُّوۡنَ الدُّبُرَ ٤٥

    এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে।

  46. ৫৪:৪৬

    بَلِ السَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَالسَّاعَةُ اَدۡهٰى وَاَمَرُّ ٤٦

    বরং ক্বিয়ামত হল (তাদের দুষ্কর্মের প্রতিশোধ নেয়ার জন্য) তাদেরকে দেয়া নির্ধারিত সময়, ক্বিয়ামত অতি কঠিন, অতিশয় তিক্ত।

  47. ৫৪:৪৭

    اِنَّ الۡمُجۡرِمِيۡنَ فِىۡ ضَلٰلٍ وَّسُعُرٍ​ۘ ٤٧

    পাপীরা আছে গুমরাহী আর পাগলামির মধ্যে।

  48. ৫৪:৪৮

    يَوۡمَ يُسۡحَبُوۡنَ فِى النَّارِ عَلٰى وُجُوۡهِهِمۡؕ ذُوۡقُوۡا مَسَّ سَقَرَ  ٤٨

    যেদিন তাদেরকে মুখের ভরে আগুনের মধ্যে হিঁচড়ে টেনে আনা হবে (তখন বলা হবে) ‘জাহান্নামের স্পর্শ আস্বাদন কর।’

    নাজিলের প্রেক্ষাপট (৪৮–৪৯)

    কুরাইশের মুশরিকরা তাকদির নিয়ে নবী ﷺ-এর সঙ্গে তর্ক করতে আসে। তখন এই আয়াতগুলো নাজিল হয় যে আল্লাহ সবকিছু নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছেন।

    সহিহ মুসলিম 2657a

  49. ৫৪:৪৯

    اِنَّا كُلَّ شَىۡءٍ خَلَقۡنٰهُ بِقَدَرٍ ٤٩

    আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে।

  50. ৫৪:৫০

    وَمَاۤ اَمۡرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمۡحٍۢ بِالۡبَصَرِ ٥٠

    আমার আদেশ তো মাত্র একটি কথা- চোখের পলকের মত।

  51. ৫৪:৫১

    وَلَقَدۡ اَهۡلَـكۡنَاۤ اَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ ٥١

    আমি তোমাদের মত দলগুলোকে ইতোপূর্বে ধ্বংস করেছি, কাজেই উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?

  52. ৫৪:৫২

    وَكُلُّ شَىۡءٍ فَعَلُوۡهُ فِى الزُّبُرِ ٥٢

    তারা যা কিছু করেছে তা আছে ‘আমালনামায়,

  53. ৫৪:৫৩

    وَ كُلُّ صَغِيۡرٍ وَّكَبِيۡرٍ مُّسۡتَطَرٌ ٥٣

    ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ।

  54. ৫৪:৫৪

    اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ جَنّٰتٍ وَّنَهَرٍۙ ٥٤

    মুত্তাক্বীরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে,

  55. ৫৪:৫৫

      فِىۡ مَقۡعَدِ صِدۡقٍ عِنۡدَ مَلِيۡكٍ مُّقۡتَدِرٍ ٥٥

    প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

اِقۡتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الۡقَمَرُ

লিংক কপি হয়েছে