মূল অংশে যান
আবাসা

عبس

আবাসা

তিনি ভ্রুকুটি করলেন · মাক্কী · ৪২ আয়াত

আবাসা

সূরা পরিচিতি

নাজিলের প্রেক্ষাপট

আয়েশা (রা.) বলেছেন, এটি নাজিল হয় ইবনে উম্মে মাকতুম (রা.) সম্পর্কে, সেই অন্ধ ব্যক্তি, যিনি হিদায়াতের খোঁজে এসেছিলেন, যখন নবী ﷺ মুশরিকদের এক নেতার সঙ্গে কথা বলছিলেন।

বিষয়বস্তু

এর শুরু নবী ﷺ-এর প্রতি একটি কোমল তিরস্কার দিয়ে, কারণ জ্ঞানের খোঁজে আসা এক অন্ধ ব্যক্তিকে দেখে তিনি ভ্রু কুঁচকেছিলেন। এটি মানুষের সৃষ্টি ও রিজিকের দিকে দৃষ্টি আকর্ষণ করে, এবং সেই দিনের বর্ণনা দেয়, যেদিন মানুষ তার ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তানদের কাছ থেকে পালাবে।

সূত্র: জামে তিরমিজি ৩৩৩১

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ৮০:১

    عَبَسَ وَتَوَلّٰٓىۙ ١

    (নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।

    নাজিলের প্রেক্ষাপট (১–২)

    আয়েশা (রা.) বলেছেন, এটি অন্ধ সাহাবি ইবনে উম্মে মাকতুম (রা.)-এর ব্যাপারে নাজিল হয়েছে; তিনি পথনির্দেশ চাইতে এলে নবী ﷺ মুশরিকদের এক নেতার সঙ্গে কথা বলছিলেন এবং তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নেন।

    জামে তিরমিজি ৩৩৩১

  2. ৮০:২

    اَنۡ جَآءَهُ الۡاَعۡمٰىؕ ٢

    (কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল।

  3. ৮০:৩

    وَمَا يُدۡرِيۡكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ ٣

    (হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।

  4. ৮০:৪

    اَوۡ يَذَّكَّرُ فَتَنۡفَعَهُ الذِّكۡرٰىؕ ٤

    কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত।

  5. ৮০:৫

    اَمَّا مَنِ اسۡتَغۡنٰىۙ ٥

    পক্ষান্তরে যে পরোয়া করে না,

  6. ৮০:৬

    فَاَنۡتَ لَهٗ تَصَدّٰىؕ ٦

    তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ।

  7. ৮০:৭

    وَمَا عَلَيۡكَ اَلَّا يَزَّكّٰٓىؕ ٧

    সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই।

  8. ৮০:৮

    وَاَمَّا مَنۡ جَآءَكَ يَسۡعٰىۙ ٨

    পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল।

  9. ৮০:৯

    وَهُوَ يَخۡشٰىۙ ٩

    আর সে ভয়ও করে,

  10. ৮০:১০

    فَاَنۡتَ عَنۡهُ تَلَهّٰى​ۚ ١٠

    তুমি তার প্রতি অমনোযোগী হলে।

  11. ৮০:১১

    كَلَّاۤ اِنَّهَا تَذۡكِرَةٌ ۚ ١١

    না, এটা মোটেই ঠিক নয়, এটা তো উপদেশ বাণী,

  12. ৮০:১২

    فَمَنۡ شَآءَ ذَكَرَهٗ​ۘ ١٢

    কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে,

  13. ৮০:১৩

    فِىۡ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ ١٣

    (এটা লিপিবদ্ধ আছে) মর্যাদাসম্পন্ন কিতাবসমূহে

  14. ৮০:১৪

    مَّرۡفُوۡعَةٍ مُّطَهَّرَةٍ ۭۙ ١٤

    সমুন্নত, পবিত্র।

  15. ৮০:১৫

    بِاَيۡدِىۡ سَفَرَةٍۙ ١٥

    (এমন) লেখকদের হাতে

  16. ৮০:১৬

    كِرَامٍۢ بَرَرَةٍؕ ١٦

    (যারা) মহা সম্মানিত পূত-পবিত্র।

  17. ৮০:১৭

    قُتِلَ الۡاِنۡسَانُ مَاۤ اَكۡفَرَهٗؕ ١٧

    মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল?

  18. ৮০:১৮

    مِنۡ اَىِّ شَىۡءٍ خَلَقَهٗؕ ١٨

    আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?

  19. ৮০:১৯

    مِنۡ نُّطۡفَةٍؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۙ ١٩

    শুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন।

  20. ৮০:২০

    ثُمَّ السَّبِيۡلَ يَسَّرَهٗۙ ٢٠

    অতঃপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন।

  21. ৮০:২১

    ثُمَّ اَمَاتَهٗ فَاَقۡبَرَهٗۙ ٢١

    অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।

  22. ৮০:২২

    ثُمَّ اِذَا شَآءَ اَنۡشَرَهٗؕ ٢٢

    অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন।

  23. ৮০:২৩

    كَلَّا لَـمَّا يَقۡضِ مَاۤ اَمَرَهٗؕ ٢٣

    না, মোটেই না, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়ে ছিলেন তা সে এখনও পূর্ণ করেনি।

  24. ৮০:২৪

    فَلۡيَنۡظُرِ الۡاِنۡسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ ٢٤

    মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন।

  25. ৮০:২৫

    اَنَّا صَبَبۡنَا الۡمَآءَ صَبًّا ۙ ٢٥

    আমি প্রচুর পানি ঢালি,

  26. ৮০:২৬

    ثُمَّ شَقَقۡنَا الۡاَرۡضَ شَقًّا ۙ ٢٦

    তারপর যমীনকে বিদীর্ণ করে দেই,

  27. ৮০:২৭

    فَاَنۡۢبَتۡنَا فِيۡهَا حَبًّا ۙ ٢٧

    অতঃপর তাতে আমি উৎপন্ন করি-শস্য,

  28. ৮০:২৮

    وَّ عِنَبًا وَّقَضۡبًا ۙ ٢٨

    আঙ্গুর, তাজা শাক-শব্জী,

  29. ৮০:২৯

    وَّزَيۡتُوۡنًا وَّنَخۡلًا ؕ ٢٩

    যয়তূন, খেজুর,

  30. ৮০:৩০

    وَحَدَآٮِٕقَ غُلۡبًا ۙ ٣٠

    আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগবাগিচা,

  31. ৮০:৩১

    وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ ٣١

    আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা।

  32. ৮০:৩২

    مَّتَاعًا لَّـكُمۡ وَلِاَنۡعَامِكُمۡؕ ٣٢

    তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য।

  33. ৮০:৩৩

    فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ ٣٣

    অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;

  34. ৮০:৩৪

    يَوۡمَ يَفِرُّ الۡمَرۡءُ مِنۡ اَخِيۡهِۙ ٣٤

    সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,

  35. ৮০:৩৫

    وَاُمِّهٖ وَاَبِيۡهِۙ ٣٥

    তার মা, তার বাপ,

  36. ৮০:৩৬

    وَصَاحِبَتِهٖ وَبَنِيۡهِؕ ٣٦

    তার স্ত্রী ও তার সন্তান থেকে,

  37. ৮০:৩৭

    لِكُلِّ امۡرِیءٍ مِّنۡهُمۡ يَوۡمَٮِٕذٍ شَاۡنٌ يُّغۡنِيۡهِؕ ٣٧

    সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে।

  38. ৮০:৩৮

    وُجُوۡهٌ يَّوۡمَٮِٕذٍ مُّسۡفِرَةٌ ۙ ٣٨

    সেদিন কতক মুখ উজ্জ্বল হবে,

  39. ৮০:৩৯

    ضَاحِكَةٌ مُّسۡتَبۡشِرَةٌ ۚ ٣٩

    সহাস্য, উৎফুল্ল।

  40. ৮০:৪০

    وَوُجُوۡهٌ يَّوۡمَٮِٕذٍ عَلَيۡهَا غَبَرَةٌ ۙ ٤٠

    সেদিন কতক মুখ হবে ধূলিমলিন।

  41. ৮০:৪১

    تَرۡهَقُهَا قَتَرَةٌ ؕ ٤١

    কালিমা ওগুলোকে আচ্ছন্ন করবে।

  42. ৮০:৪২

    اُولٰٓٮِٕكَ هُمُ الۡكَفَرَةُ الۡفَجَرَةُ ٤٢

    তারাই আল্লাহকে প্রত্যাখ্যানকারী, পাপাচারী।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

عَبَسَ وَتَوَلّٰٓىۙ

লিংক কপি হয়েছে