الطارق
আত-তারিক
আগন্তুক/নক্ষত্র · মাক্কী · ১৭ আয়াত
আত-তারিক
সূরা পরিচিতি
বিষয়বস্তু
এটি আকাশ ও রাতের তারার শপথ করে বলে যে প্রতিটি প্রাণের ওপর একজন রক্ষক আছে। এটি মানুষের সৃষ্টিকে প্রমাণ হিসেবে তুলে ধরে যে আল্লাহ মানুষকে আবার ফিরিয়ে আনতে সক্ষম, এবং কুরআনকে মীমাংসাকারী বাণী বলে।
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
-
৮৬:১
وَالسَّمَآءِ وَالطَّارِقِۙ ١
শপথ আসমানের আর যা রাতে আসে তার,
-
৮৬:২
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الطَّارِقُۙ ٢
তুমি কি জান যা রাতে আসে তা কী?
-
৮৬:৩
النَّجۡمُ الثَّاقِبُۙ ٣
উজ্জ্বল নক্ষত্র।
-
৮৬:৪
اِنۡ كُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَيۡهَا حَافِظٌؕ ٤
প্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।
-
৮৬:৫
فَلۡيَنۡظُرِ الۡاِنۡسَانُ مِمَّ خُلِقَؕ ٥
অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
-
৮৬:৬
خُلِقَ مِنۡ مَّآءٍ دَافِقٍۙ ٦
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।
-
৮৬:৭
يَّخۡرُجُ مِنۡۢ بَيۡنِ الصُّلۡبِ وَالتَّرَآٮِٕبِؕ ٧
যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।
-
৮৬:৮
اِنَّهٗ عَلٰى رَجۡعِهٖ لَقَادِرٌؕ ٨
তিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।
-
৮৬:৯
يَوۡمَ تُبۡلَى السَّرَآٮِٕرُۙ ٩
যেদিন (কাজকর্ম আকীদা বিশ্বাস ও নিয়্যাত সম্পর্কিত) গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে।
-
৮৬:১০
فَمَا لَهٗ مِنۡ قُوَّةٍ وَّلَا نَاصِرٍؕ ١٠
সেদিন মানুষের না থাকবে নিজের কোন সামর্থ্য, আর না থাকবে কোন সাহায্যকারী।
-
৮৬:১১
وَالسَّمَآءِ ذَاتِ الرَّجۡعِۙ ١١
ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ,
-
৮৬:১২
وَالۡاَرۡضِ ذَاتِ الصَّدۡعِۙ ١٢
এবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী যমীনের শপথ, (বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, তেমনি কুরআন যা ঘোষণা করে তাও অকাট্য সত্য)
-
৮৬:১৩
اِنَّهٗ لَقَوۡلٌ فَصۡلٌۙ ١٣
কুরআন (সত্য-মিথ্যার পার্থক্যকারী) চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী,
-
৮৬:১৪
وَّمَا هُوَ بِالۡهَزۡلِؕ ١٤
এবং তা কোন হাসি-ঠাট্টামূলক কথা নয়।
-
৮৬:১৫
اِنَّهُمۡ يَكِيۡدُوۡنَ كَيۡدًا ۙ ١٥
এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে,
-
৮৬:১৬
وَّاَكِيۡدُ كَيۡدًا ۚۖ ١٦
আর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি।
-
৮৬:১৭
فَمَهِّلِ الۡكٰفِرِيۡنَ اَمۡهِلۡهُمۡ رُوَيۡدًا ١٧
কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।
তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন
লিংক কপি হয়েছে