الشرح
আশ-শারহ
বুক প্রশস্ত করা · মাক্কী · ৮ আয়াত
আশ-শারহ
সূরা পরিচিতি
বিষয়বস্তু
এটি নবী ﷺ-কে স্মরণ করায় তাঁর বক্ষ প্রশস্ত করা, তাঁর বোঝা নামিয়ে দেওয়া এবং তাঁর নাম উঁচু করার কথা, এবং দুবার প্রতিশ্রুতি দেয় যে কষ্টের সঙ্গে স্বস্তি আছে। এটি তাঁকে আদেশ দেয়, দায়িত্ব শেষ করে যেন তিনি তাঁর রবের দিকে মনোনিবেশ করেন।
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
-
৯৪:১
اَلَمۡ نَشۡرَحۡ لَـكَ صَدۡرَكَۙ ١
(হে নবী! ওয়াহীর মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে) আমি কি তোমার বক্ষদেশকে প্রসারিত করে দেইনি?
-
৯৪:২
وَوَضَعۡنَا عَنۡكَ وِزۡرَكَۙ ٢
আর আমি তোমার হতে সরিয়ে দিয়েছি (সমাজের অনাচার, অশ্লীলতা ও পঙ্কিলতা দেখে তোমার অন্তরে জেগে উঠা দুঃখ, বেদনা, উদ্বেগ ও অস্থিরতার) ভার,
-
৯৪:৩
الَّذِىۡۤ اَنۡقَضَ ظَهۡرَكَۙ ٣
যা তোমার কোমরকে ভেঙ্গে দিচ্ছিল।
-
৯৪:৪
وَرَفَعۡنَا لَـكَ ذِكۡرَكَؕ ٤
এবং আমি (মু’মিনদের যাবতীয় আবশ্যিক ‘ইবাদাত আযান, ইক্বামাত, নামায, খুৎবাহ ইত্যাদির মাধ্যমে) তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি।
-
৯৪:৫
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ يُسۡرًا ۙ ٥
কষ্টের সাথেই স্বস্তি আছে,
-
৯৪:৬
اِنَّ مَعَ الۡعُسۡرِ يُسۡرًا ؕ ٦
নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে।
-
৯৪:৭
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡۙ ٧
কাজেই তুমি যখনই অবসর পাবে, ‘ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাবে,
-
৯৪:৮
وَاِلٰى رَبِّكَ فَارۡغَب ٨
এবং তোমার রব-এর প্রতি গভীরভাবে মনোযোগ দিবে।
তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন
লিংক কপি হয়েছে