العلق
আল-আলাক
জমাট রক্তপিণ্ড · মাক্কী · ১৯ আয়াত
আল-আলাক
সূরা পরিচিতি
নাজিল
এর প্রথম পাঁচ আয়াতই ছিল প্রথম ওহি, হেরা গুহায়।
নাজিলের প্রেক্ষাপট
আয়াত ১ থেকে ৫ নবী ﷺ-এর কাছে হেরা গুহায় আসে। পরের আয়াতগুলো নাজিল হয় আবু জাহল সম্পর্কে, যে নবী ﷺ নামাজ পড়ার সময় তাঁর ঘাড় পায়ে মাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।
বিষয়বস্তু
এর প্রথম পাঁচ আয়াতই ছিল প্রথম ওহি, যাতে নবী ﷺ-কে আদেশ দেওয়া হয় তাঁর রবের নামে পড়তে, যিনি সৃষ্টি করেছেন এবং কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তারপর সেই অহংকারী লোককে সতর্ক করা হয়েছে, যে এক বান্দাকে নামাজ পড়তে বাধা দিয়েছিল, আর শেষ হয়েছে সিজদা করা ও নিকটবর্তী হওয়ার আদেশ দিয়ে।
সূত্র: সহিহ বুখারি ৩ · সহিহ মুসলিম ২৭৯৭ · সূরা আল-আলাক, আয়াত ১–৫
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
-
৯৬:১
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّكَ الَّذِىۡ خَلَقَۚ ١
পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,
-
৯৬:২
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍۚ ٢
সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে।
-
৯৬:৩
اِقۡرَاۡ وَرَبُّكَ الۡاَكۡرَمُۙ ٣
পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল।
-
৯৬:৪
الَّذِىۡ عَلَّمَ بِالۡقَلَمِۙ ٤
যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে,
-
৯৬:৫
عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ يَعۡلَمۡؕ ٥
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না,
-
৯৬:৬
كَلَّاۤ اِنَّ الۡاِنۡسَانَ لَيَطۡغٰٓىۙ ٦
না (এমন আচরণ করা) মোটেই ঠিক নয়, মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে,
-
৯৬:৭
اَنۡ رَّاٰهُ اسۡتَغۡنٰىؕ ٧
কারণ, সে নিজেকে অভাবমুক্ত মনে করে,
-
৯৬:৮
اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجۡعٰىؕ ٨
নিঃসন্দেহে (সকলকে) ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে।
-
৯৬:৯
اَرَءَيۡتَ الَّذِىۡ يَنۡهٰىؕ ٩
তুমি কি তাকে (অর্থাৎ আবূ জাহলকে) দেখেছ যে নিষেধ করে,
-
৯৬:১০
عَبۡدًا اِذَا صَلّٰىؕ ١٠
এক বান্দাহকে [অর্থাৎ রসূলুল্লাহ (সা.)-কে] যখন সে নামায আদায় করতে থাকে?
-
৯৬:১১
اَرَءَيۡتَ اِنۡ كَانَ عَلَى الۡهُدٰٓىۙ ١١
তুমি কি ভেবে দেখেছ (যাকে নিষেধ করা হচ্ছে) সে যদি সৎ পথে থাকে,
-
৯৬:১২
اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰىۙ ١٢
আর তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয় (তাহলে তার এ কাজগুলো কেমন মনে কর?)
-
৯৬:১৩
اَرَءَيۡتَ اِنۡ كَذَّبَ وَتَوَلّٰىؕ ١٣
তোমার কী ধারণা যদি সে (অর্থাৎ নিষেধকারী ব্যক্তি) সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয় (তাহলে তার এ কাজ কেমন মনে কর?)
-
৯৬:১৪
اَلَمۡ يَعۡلَمۡ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ ١٤
সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
-
৯৬:১৫
كَلَّا لَٮِٕنۡ لَّمۡ يَنۡتَهِ ۙ لَنَسۡفَعًۢا بِالنَّاصِيَةِۙ ١٥
না, (সে যা করতে চায়) তা কক্ষনো করতে পারবে না, সে যদি বিরত না হয় তাহলে আমি অবশ্যই তার মাথার সামনের চুলগুচ্ছ ধরে হেঁচড়ে নিয়ে যাব-
-
৯৬:১৬
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۚ ١٦
মিথ্যাচারী পাপাচারী চুলগুচ্ছ
-
৯৬:১৭
فَلۡيَدۡعُ نَادِيَهٗ ۙ ١٧
কাজেই সে তার সভাষদদের ডাকুক।
নাজিলের প্রেক্ষাপট (১৭–১৮)
আবু জাহেল নবী ﷺ-কে কাবার কাছে নামাজ পড়তে নিষেধ করে এবং গর্ব করে বলে, তার চেয়ে বেশি লোকজন কারও নেই যাদের সে ডাকতে পারে। ইবনে আব্বাস (রা.) বলেছেন, উত্তরে এই আয়াতগুলো নাজিল হয়।
জামে তিরমিজি ৩৩৪৯
-
৯৬:১৮
سَنَدۡعُ الزَّبَانِيَةَ ۙ ١٨
আমিও ‘আযাবের ফেরেশতাদেরকে ডাকব,
-
৯৬:১৯
كَلَّا ؕ لَا تُطِعۡهُ وَاسۡجُدۡ وَاقۡتَرِبْ۩ ١٩
না, তুমি কক্ষনো তার অনুসরণ করো না, তুমি সাজদাহ কর আর (আল্লাহর) নৈকট্য লাভ কর।[সাজদাহ]
তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন
লিংক কপি হয়েছে