মূল অংশে যান
আল-আদিয়াত

العاديات

আল-আদিয়াত

ছুটে চলা ঘোড়া · মাক্কী · ১১ আয়াত

আল-আদিয়াত

সূরা পরিচিতি

বিষয়বস্তু

এটি ছুটে চলা যুদ্ধের ঘোড়ার শপথ করে বলে যে মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ এবং সম্পদকে প্রচণ্ড ভালোবাসে, এবং তাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয়, যেদিন কবরগুলো খালি করা হবে।

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ১০০:১

    وَالۡعٰدِيٰتِ ضَبۡحًا ۙ ١

    শপথ সেই (ঘোড়া) গুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,

  2. ১০০:২

    فَالۡمُوۡرِيٰتِ قَدۡحًا ۙ ٢

    অতঃপর (নিজের ক্ষুরের) ঘর্ষণে আগুন ছুটায়,

  3. ১০০:৩

    فَالۡمُغِيۡرٰتِ صُبۡحًا ۙ ٣

    অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়,

  4. ১০০:৪

    فَاَثَرۡنَ بِهٖ نَقۡعًا ۙ ٤

    আর সে সময় ধূলি উড়ায়,

  5. ১০০:৫

    فَوَسَطۡنَ بِهٖ جَمۡعًا ۙ ٥

    অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নি‘মাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুলমের কাজে ব্যবহার করে),

  6. ১০০:৬

    اِنَّ الۡاِنۡسَانَ لِرَبِّهٖ لَـكَنُوۡدٌ ۚ ٦

    বস্তুতঃ মানুষ তার রব-এর প্রতি বড়ই অকৃতজ্ঞ।

  7. ১০০:৭

    وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيۡدٌ ۚ ٧

    আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী।

  8. ১০০:৮

    وَاِنَّهٗ لِحُبِّ الۡخَيۡرِ لَشَدِيۡدٌ ؕ ٨

    আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত।

  9. ১০০:৯

    اَفَلَا يَعۡلَمُ اِذَا بُعۡثِرَ مَا فِى الۡقُبُوۡرِۙ ٩

    সে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে,

  10. ১০০:১০

    وَحُصِّلَ مَا فِى الصُّدُوۡرِۙ ١٠

    আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে,

  11. ১০০:১১

    اِنَّ رَبَّهُمۡ بِهِمۡ يَوۡمَٮِٕذٍ لَّخَبِيۡرٌ ١١

    নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

وَالۡعٰدِيٰتِ ضَبۡحًا ۙ

লিংক কপি হয়েছে