মূল অংশে যান
আয-যিলজাল

الزلزلة

আয-যিলজাল

ভূমিকম্প · মাদানী · ৮ আয়াত

আয-যিলজাল

সূরা পরিচিতি

বিষয়বস্তু

এতে কিয়ামতের ভূমিকম্পের বর্ণনা আছে, যখন জমিন তার ভেতরের বোঝা বের করে দেবে এবং তার ওপর যা করা হয়েছে তার খবর জানাবে। যে অণু পরিমাণ ভালো বা মন্দ কাজ করেছে, সে তা দেখতে পাবে।

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ৯৯:১

    اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَهَا ۙ ١

    পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,

  2. ৯৯:২

    وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَهَا ۙ ٢

    পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,

  3. ৯৯:৩

    وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَهَا​ ۚ ٣

    এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’

  4. ৯৯:৪

    يَوۡمَٮِٕذٍ تُحَدِّثُ اَخۡبَارَهَا ۙ ٤

    সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,

  5. ৯৯:৫

    بِاَنَّ رَبَّكَ اَوۡحٰى لَهَا ؕ ٥

    কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,

  6. ৯৯:৬

    يَوۡمَٮِٕذٍ يَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا  ۙ لِّيُرَوۡا اَعۡمَالَهُمۡؕ  ٦

    সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,

  7. ৯৯:৭

    فَمَنۡ يَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرًا يَّرَهٗ ؕ ٧

    অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,

  8. ৯৯:৮

    وَمَنۡ يَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ ٨

    আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَهَا ۙ

লিংক কপি হয়েছে