মূল অংশে যান
আল-হুমাযাহ

الهمزة

আল-হুমাযাহ

পরনিন্দাকারী · মাক্কী · ৯ আয়াত

আল-হুমাযাহ

সূরা পরিচিতি

বিষয়বস্তু

এটি সেই নিন্দুক ও পেছনে দোষ বলে বেড়ানো ব্যক্তিকে সতর্ক করে, যে সম্পদ জমায় এই ভেবে যে তা তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, এবং চূর্ণবিচূর্ণকারী আগুনের বর্ণনা দেয়।

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ১০৪:১

    وَيۡلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ ١

    দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে,

  2. ১০৪:২

    اۨلَّذِىۡ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۙ ٢

    যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,

  3. ১০৪:৩

    يَحۡسَبُ اَنَّ مَالَهٗۤ اَخۡلَدَهٗ​ ۚ ٣

    সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,

  4. ১০৪:৪

    كَلَّا​ لَيُنۡۢبَذَنَّ فِى الۡحُطَمَةِ  ۖ ٤

    কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,

  5. ১০৪:৫

    وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡحُطَمَةُ ؕ ٥

    তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?

  6. ১০৪:৬

    نَارُ اللّٰهِ الۡمُوۡقَدَةُ ۙ ٦

    তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,

  7. ১০৪:৭

    الَّتِىۡ تَطَّلِعُ عَلَى الۡاَفۡـــِٕدَةِ ؕ ٧

    যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।

  8. ১০৪:৮

    اِنَّهَا عَلَيۡهِمۡ مُّؤۡصَدَةٌ ۙ ٨

    তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,

  9. ১০৪:৯

    فِىۡ عَمَدٍ مُّمَدَّدَةٍ ٩

    (লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

وَيۡلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ

লিংক কপি হয়েছে