الفيل
আল-ফীল
হাতি · মাক্কী · ৫ আয়াত
আল-ফীল
সূরা পরিচিতি
বিষয়বস্তু
এতে স্মরণ করানো হয়েছে, কাবা ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সঙ্গে আল্লাহ কী আচরণ করেছিলেন: তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন।
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
-
১০৫:১
اَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِاَصۡحٰبِ الۡفِيۡلِؕ ١
তুমি কি দেখনি (কা‘বা ঘর ধ্বংসের জন্য আগত) হাতীওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন?
-
১০৫:২
اَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِىۡ تَضۡلِيۡلٍۙ ٢
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
-
১০৫:৩
وَّاَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا اَبَابِيۡلَۙ ٣
তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
-
১০৫:৪
تَرۡمِيۡهِمۡ بِحِجَارَةٍ مِّنۡ سِجِّيۡلٍۙ ٤
যারা তাদের উপর পাথরের কাঁকর নিক্ষেপ করেছিল।
-
১০৫:৫
فَجَعَلَهُمۡ كَعَصۡفٍ مَّاۡكُوۡلٍ ٥
অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত।
তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন
লিংক কপি হয়েছে