মূল অংশে যান
আল-কাফিরূন

الكافرون

আল-কাফিরূন

কাফিরগণ · মাক্কী · ৬ আয়াত

আল-কাফিরূন

সূরা পরিচিতি

বিষয়বস্তু

এটি কাফিরদের থেকে ইবাদতে স্পষ্ট পৃথকতার ঘোষণা: তারা যার ইবাদত করে, নবী ﷺ তার ইবাদত করবেন না। তাদের জন্য তাদের দীন, আর তাঁর জন্য তাঁর দীন।

ফজিলত

ঘুমানোর আগে পড়লে এটি শিরক থেকে মুক্তির ঘোষণা। নবী ﷺ ফজরের আগের দুই রাকাত সুন্নাতে আল-ইখলাসের সঙ্গে এটি পড়তেন।

সূত্র: সুনানে আবু দাউদ ৫০৫৫ · জামে তিরমিজি ৩৪০৩ · সহিহ মুসলিম ৭২৬

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ১০৯:১

    قُلۡ يٰۤاَيُّهَا الۡكٰفِرُوۡنَۙ ١

    বল, ‘হে কাফিররা!’

  2. ১০৯:২

    لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَۙ ٢

    তোমরা যার ‘ইবাদাত কর, আমি তার ‘ইবাদাত করি না,

  3. ১০৯:৩

    وَلَاۤ اَنۡـتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ​ ۚ ٣

    আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,

  4. ১০৯:৪

    وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡۙ ٤

    আর আমি তার ‘ইবাদাতকারী নই তোমরা যার ‘ইবাদাত করে থাক,

  5. ১০৯:৫

    وَ لَاۤ اَنۡـتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ؕ ٥

    আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,

  6. ১০৯:৬

    لَـكُمۡ دِيۡنُكُمۡ وَلِىَ دِيۡنِ ٦

    তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য (সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে) আর আমার জন্য আমার পথ (যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোন পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই)।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

قُلۡ يٰۤاَيُّهَا الۡكٰفِرُوۡنَۙ

লিংক কপি হয়েছে