النصر
আন-নাসর
সাহায্য · মাদানী · ৩ আয়াত
আন-নাসর
সূরা পরিচিতি
নাজিল
শেষ দিকে নাজিল হওয়া সূরাগুলোর একটি: ইবনে আব্বাস (রা.) বলেছেন, এটিই পূর্ণাঙ্গভাবে নাজিল হওয়া সর্বশেষ সূরা।
বিষয়বস্তু
এতে আল্লাহর সাহায্য ও বিজয় আসার কথা আছে, যখন মানুষ দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করবে, এবং তাসবিহ, প্রশংসা ও ক্ষমা প্রার্থনার আদেশ দেওয়া হয়েছে।
সূত্র: সহিহ মুসলিম ৩০২৪
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
-
১১০:১
اِذَا جَآءَ نَصۡرُ اللّٰهِ وَالۡفَتۡحُۙ ١
যখন আসবে আল্লাহর সাহায্য ও (ইসলামের চূড়ান্ত) বিজয়,
-
১১০:২
وَرَاَيۡتَ النَّاسَ يَدۡخُلُوۡنَ فِىۡ دِيۡنِ اللّٰهِ اَفۡوَاجًا ۙ ٢
আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে,
-
১১০:৩
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَاسۡتَغۡفِرۡهُ ؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا ٣
তখন তুমি (শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে) তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তিনি বড়ই তাওবা কবূলকারী।
তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন
লিংক কপি হয়েছে