المسد
আল-লাহাব
আগুনের শিখা · মাক্কী · ৫ আয়াত
আল-লাহাব
সূরা পরিচিতি
নাজিলের প্রেক্ষাপট
নবী ﷺ যখন সাফা পাহাড় থেকে কুরাইশের গোত্রগুলোকে ডেকে সতর্ক করলেন, আবু লাহাব তাঁকে অভিশাপ দিল, তখন এই সূরা নাজিল হয়।
বিষয়বস্তু
এটি নবী ﷺ-এর এক চাচা ও তাঁর সবচেয়ে কঠোর শত্রুদের একজন আবু লাহাব এবং তার স্ত্রীর নিন্দা করে, এবং ঘোষণা করে যে তার সম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না।
সূত্র: সহিহ বুখারি ৪৯৭১ · সহিহ মুসলিম ২০৮
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
-
১১১:১
تَبَّتۡ يَدَاۤ اَبِىۡ لَهَبٍ وَّتَبَّؕ ١
আবূ লাহাবের হাত দু‘টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে,
নাজিলের প্রেক্ষাপট (১–৫)
নবী ﷺ সাফা পাহাড়ে উঠে কুরাইশের গোত্রগুলোকে ডেকে আসন্ন শাস্তির ব্যাপারে সতর্ক করেন, আর আবু লাহাব এ জন্য তাঁকে অভিশাপ দেয়। তখন এই সূরা নাজিল হয়।
সহিহ বুখারি ৪৯৭১
-
১১১:২
مَاۤ اَغۡنٰى عَنۡهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ ٢
তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,
-
১১১:৩
سَيَصۡلٰى نَارًا ذَاتَ لَهَبٍ ۖۚ ٣
অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,
-
১১১:৪
وَّامۡرَاَ تُهٗ ؕ حَمَّالَةَ الۡحَطَبِۚ ٤
আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।
-
১১১:৫
فِىۡ جِيۡدِهَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ ٥
আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।
তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন
লিংক কপি হয়েছে