মূল অংশে যান
আল-মুদ্দাস্সির

المدثر

আল-মুদ্দাস্সির

চাদর জড়ানো · মাক্কী · ৫৬ আয়াত

আল-মুদ্দাস্সির

সূরা পরিচিতি

নাজিল

প্রথম দিকে নাজিল হওয়া সূরাগুলোর একটি: আল-আলাকের প্রথম আয়াতগুলোর পর ওহির যে বিরতি ছিল, তার পর এর শুরুর অংশ নাজিল হয়।

নাজিলের প্রেক্ষাপট

ওহির বিরতির পর নবী ﷺ হেরায় দেখা সেই ফেরেশতাকে আসমান ও জমিনের মাঝখানে দেখতে পান, ভয় পেয়ে ঘরে ফিরে আসেন এবং তাঁকে চাদরে জড়িয়ে দিতে বলেন; তখন এর শুরুর অংশ নাজিল হয়।

বিষয়বস্তু

এটি নবী ﷺ-কে উঠে দাঁড়িয়ে সতর্ক করতে, তাঁর রবের মহিমা ঘোষণা করতে এবং পোশাক পবিত্র রাখতে আদেশ দেয়। এতে এক কাফিরের বর্ণনা আছে, যে কুরআনকে জাদু বলেছিল, এবং জাহান্নাম ও তার প্রহরীদের কথা আছে।

সূত্র: সহিহ বুখারি ৪৯২৫ · সূরা আল-মুদ্দাস্সির, আয়াত ১–৫

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ৭৪:১

    يٰۤاَيُّهَا الۡمُدَّثِّرُۙ ١

    ওহে বস্ত্র আবৃত (ব্যক্তি)!

    নাজিলের প্রেক্ষাপট (১–৫)

    ওহি কিছুদিন বন্ধ থাকার পর নবী ﷺ হেরা গুহার সেই ফেরেশতাকে আকাশ ও পৃথিবীর মাঝে বসে থাকতে দেখেন, ভয় পেয়ে বাড়ি ফিরে তাঁকে চাদরে জড়াতে বলেন। এরপর এই আয়াতগুলো নাজিল হয়।

    সহিহ বুখারি ৪

  2. ৭৪:২

    قُمۡ فَاَنۡذِرۡۙ ٢

    ওঠ, সতর্ক কর।

  3. ৭৪:৩

    وَرَبَّكَ فَكَبِّرۡۙ ٣

    আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।

  4. ৭৪:৪

    وَثِيَابَكَ فَطَهِّرۡۙ ٤

    তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ।

  5. ৭৪:৫

    وَالرُّجۡزَ فَاهۡجُرۡۙ ٥

    (যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক।

  6. ৭৪:৬

    وَلَا تَمۡنُنۡ تَسۡتَكۡثِرُۙ ٦

    (কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে।

  7. ৭৪:৭

    وَ لِرَبِّكَ فَاصۡبِرۡؕ ٧

    তোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধর।

  8. ৭৪:৮

    فَاِذَا نُقِرَ فِى النَّاقُوۡرِۙ ٨

    যেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে,

  9. ৭৪:৯

    فَذٰلِكَ يَوۡمَٮِٕذٍ يَّوۡمٌ عَسِيۡرٌۙ ٩

    সেদিনটি হবে বড়ই কঠিন দিন,

  10. ৭৪:১০

    عَلَى الۡكٰفِرِيۡنَ غَيۡرُ يَسِيۡرٍ ١٠

    (যা) কাফিরদের জন্য মোটেই সহজ নয়।

  11. ৭৪:১১

    ذَرۡنِىۡ وَمَنۡ خَلَقۡتُ وَحِيۡدًا ۙ ١١

    ছেড়ে দাও আমাকে (তার সঙ্গে বুঝাপড়া করার জন্য) যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি।

  12. ৭৪:১২

    وَّجَعَلۡتُ لَهٗ مَالًا مَّمۡدُوۡدًا ۙ ١٢

    আর তাকে (ওয়ালীদ বিন মুগীরাহকে) দিয়েছি অঢেল ধন-সম্পদ,

  13. ৭৪:১৩

    وَّبَنِيۡنَ شُهُوۡدًا ۙ ١٣

    আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।

  14. ৭৪:১৪

    وَّمَهَّدتُّ لَهٗ تَمۡهِيۡدًا ۙ ١٤

    এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম।

  15. ৭৪:১৫

    ثُمَّ يَطۡمَعُ اَنۡ اَزِيۡدَ  ۙ ١٥

    এর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই।

  16. ৭৪:১৬

    كَلَّا ؕ اِنَّهٗ كَانَ لِاٰيٰتِنَا عَنِيۡدًا ؕ ١٦

    কক্ষনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী।

  17. ৭৪:১৭

    سَاُرۡهِقُهٗ صَعُوۡدًا ؕ ١٧

    শীঘ্রই আমি তাকে উঠাব শাস্তির পাহাড়ে (অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ)।

  18. ৭৪:১৮

    اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَۙ ١٨

    সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল,

  19. ৭৪:১৯

    فَقُتِلَ كَيۡفَ قَدَّرَۙ ١٩

    ধ্বংস হোক সে, কীভাবে সে (কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুওয়াতকে অস্বীকার করার) সিদ্ধান্ত নিল!

  20. ৭৪:২০

    ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَۙ ٢٠

    আবারো ধ্বংস হোক সে, সে সিদ্ধান্ত নিল কীভাবে!

  21. ৭৪:২১

    ثُمَّ نَظَرَۙ ٢١

    তারপর সে তাকালো।

  22. ৭৪:২২

    ثُمَّ عَبَسَ وَبَسَرَۙ ٢٢

    তারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো।

  23. ৭৪:২৩

    ثُمَّ اَدۡبَرَ وَاسۡتَكۡبَرَۙ ٢٣

    তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল।

  24. ৭৪:২৪

    فَقَالَ اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ يُّؤۡثَرُۙ ٢٤

    তারপর বলল- ‘এ তো যাদু ছাড়া আর কিছু নয়, এতো পূর্বে থেকেই চলে আসছে।

  25. ৭৪:২৫

    اِنۡ هٰذَاۤ اِلَّا قَوۡلُ الۡبَشَرِؕ ٢٥

    এটা তো মানুষের কথা মাত্র।’

  26. ৭৪:২৬

    سَاُصۡلِيۡهِ سَقَرَ ٢٦

    শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।

  27. ৭৪:২৭

    وَمَاۤ اَدۡرٰٮكَ مَا سَقَرُؕ ٢٧

    তুমি কি জান জাহান্নামের আগুন কী?

  28. ৭৪:২৮

    لَا تُبۡقِىۡ وَ لَا تَذَرُ​ۚ ٢٨

    তা কাউকে জীবিতও রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না।

  29. ৭৪:২৯

    لَـوَّاحَةٌ لِّلۡبَشَرِ​ۖ​ۚ ٢٩

    চামড়া ঝলসে দেবে।

  30. ৭৪:৩০

    عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَؕ ٣٠

    সেখানে নিয়োজিত আছে ঊনিশ জন ফেরেশতা।

  31. ৭৪:৩১

    وَمَا جَعَلۡنَاۤ اَصۡحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓٮِٕكَةً​ وَّمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ اِلَّا فِتۡنَةً لِّلَّذِيۡنَ كَفَرُوۡا ۙ لِيَسۡتَيۡقِنَ الَّذِيۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ وَيَزۡدَادَ الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِيۡمَانًا​ وَّلَا يَرۡتَابَ الَّذِيۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ وَالۡمُؤۡمِنُوۡنَ​ۙ وَلِيَقُوۡلَ الَّذِيۡنَ فِىۡ قُلُوۡبِهِمۡ مَّرَضٌ وَّالۡكٰفِرُوۡنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ​ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنۡ يَّشَآءُ وَيَهۡدِىۡ مَنۡ يَّشَآءُ ​ؕ وَمَا يَعۡلَمُ جُنُوۡدَ رَبِّكَ اِلَّا هُوَ ​ؕ وَمَا هِىَ اِلَّا ذِكۡرٰى لِلۡبَشَرِ ٣١

    আমিই কেবল ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি। আর তাদের (এই) সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা বানিয়ে দিয়েছি (কেননা তারা এ কথা বিশ্বাসই করতে পারবে না যে মাত্র ঊনিশ জন ফেরেশতা বিশাল জাহান্নামের যাবতীয় দায়িত্ব পালন করবে) আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায় এবং কিতাবধারীগণ ও ঈমানদারগণ যেন কোন রকম সন্দেহের মধ্যে না থাকে। যাদের অন্তরে রোগ আছে তারা আর কাফিররা যাতে বলে উঠে, ‘‘ এ ধরণের কথা দিয়ে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন?’’ এভাবে আল্লাহ যাকে চান গুমরাহ করেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। তোমার প্রতিপালকের বাহিনী (কারা এবং এর স্যখ্যা কত সে) সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। (জাহান্নামের) এ (বর্ণনা দেয়া হল) কেবল মানুষের নসীহত লাভের জন্য।

  32. ৭৪:৩২

    كَلَّا وَالۡقَمَرِۙ ٣٢

    (এটা) কক্ষনো (ভিত্তিহীন) না, চাঁদের কসম,

  33. ৭৪:৩৩

    وَالَّيۡلِ اِذۡ اَدۡبَرَۙ ٣٣

    রাতের কসম যখন তার অবসান হয়,

  34. ৭৪:৩৪

    وَالصُّبۡحِ اِذَاۤ اَسۡفَرَۙ ٣٤

    প্রভাতের কসম- যখন তা উজ্জ্বল হয়ে ওঠে,

  35. ৭৪:৩৫

    اِنَّهَا لَاِحۡدَى الۡكُبَرِۙ ٣٥

    এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি,

  36. ৭৪:৩৬

    نَذِيۡرًا لِّلۡبَشَرِۙ ٣٦

    মানুষের জন্য সতর্ককারী,

  37. ৭৪:৩৭

    لِمَنۡ شَآءَ مِنۡكُمۡ اَنۡ يَّتَقَدَّمَ اَوۡ يَتَاَخَّرَؕ ٣٧

    তোমাদের মধ্যে যে (কল্যাণের পথে) এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য

  38. ৭৪:৩৮

    كُلُّ نَفۡسٍ ۢ بِمَا كَسَبَتۡ رَهِيۡنَةٌ ۙ ٣٨

    প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।

  39. ৭৪:৩৯

    اِلَّاۤ اَصۡحٰبَ الۡيَمِيۡنِۛ ؕ ٣٩

    কিন্তু ডান পাশের লোকেরা নয়।

  40. ৭৪:৪০

    فِىۡ جَنّٰتٍ ۛ يَتَسَآءَلُوۡنَۙ ٤٠

    তারা থাকবে জান্নাতে। তারা পরস্পরকে জিজ্ঞেস করবে

  41. ৭৪:৪১

    عَنِ الۡمُجۡرِمِيۡنَۙ ٤١

    অপরাধীদের সম্পর্কে

  42. ৭৪:৪২

    مَا سَلَـكَكُمۡ فِىۡ سَقَرَ ٤٢

    ‘কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে?

  43. ৭৪:৪৩

    قَالُوۡا لَمۡ نَكُ مِنَ الۡمُصَلِّيۡنَۙ ٤٣

    তারা বলবে, ‘আমরা নামায আদায়কারী লোকেদের মধ্যে শামিল ছিলাম না,

  44. ৭৪:৪৪

    وَلَمۡ نَكُ نُطۡعِمُ الۡمِسۡكِيۡنَۙ ٤٤

    আর মিসকীনদেরকে খাবার খাওয়াতাম না,

  45. ৭৪:৪৫

    وَكُنَّا نَخُوۡضُ مَعَ الۡخَـآٮِٕضِيۡنَۙ ٤٥

    আর আমরা (সত্য পথের পথিকদের) সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে (থেকে)।

  46. ৭৪:৪৬

    وَ كُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ الدِّيۡنِۙ ٤٦

    আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।

  47. ৭৪:৪৭

    حَتّٰٓى اَتٰٮنَا الۡيَقِيۡنُؕ ٤٧

    আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস (অর্থাৎ মৃত্যু) না আসা পর্যন্ত।’

  48. ৭৪:৪৮

    فَمَا تَنۡفَعُهُمۡ شَفَاعَةُ الشّٰفِعِيۡنَؕ ٤٨

    তখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না।

  49. ৭৪:৪৯

    فَمَا لَهُمۡ عَنِ التَّذۡكِرَةِ مُعۡرِضِيۡنَۙ ٤٩

    তাদের হয়েছে কী যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে?

  50. ৭৪:৫০

    كَاَنَّهُمۡ حُمُرٌ مُّسۡتَنۡفِرَةٌ ۙ ٥٠

    তারা যেন ভয়ে সন্ত্রস্ত গাধা,

  51. ৭৪:৫১

    فَرَّتۡ مِنۡ قَسۡوَرَةٍ ؕ ٥١

    সিংহের সামনে থেকে পালাচ্ছে।

  52. ৭৪:৫২

    بَلۡ يُرِيۡدُ كُلُّ امۡرِىٴٍ مِّنۡهُمۡ اَنۡ يُّؤۡتٰى صُحُفًا مُّنَشَّرَةً ۙ  ٥٢

    বস্তুতঃ তাদের প্রত্যেকেই চায়, তাকে (আল্লাহর পক্ষ থেকে) খোলা চিঠি দেয়া হোক (এই মর্মে যে, তোমরা এই নবীকে মেনে নাও)।

  53. ৭৪:৫৩

    كَلَّا ​ؕ بَلۡ لَّا يَخَافُوۡنَ الۡاٰخِرَةَ ؕ ٥٣

    না, তা কক্ষনো হতে পারে না, বরং (কথা এই যে) তারা আখিরাতকে ভয় করে না।

  54. ৭৪:৫৪

    كَلَّاۤ اِنَّهٗ تَذۡكِرَةٌ​ ۚ ٥٤

    না, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী।

  55. ৭৪:৫৫

    فَمَنۡ شَآءَ ذَكَرَهٗ ؕ ٥٥

    এক্ষনে যার ইচ্ছে তাত্থেকে শিক্ষা গ্রহণ করুক।

  56. ৭৪:৫৬

    وَمَا يَذۡكُرُوۡنَ اِلَّاۤ اَنۡ يَّشَآءَ اللّٰهُ​ ؕ هُوَ اَهۡلُ التَّقۡوٰى وَاَهۡلُ الۡمَغۡفِرَةِ ٥٦

    আল্লাহর ইচ্ছে ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনিই ভয়ের যোগ্য, তিনিই ক্ষমা করার অধিকারী।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

يٰۤاَيُّهَا الۡمُدَّثِّرُۙ

লিংক কপি হয়েছে