মূল অংশে যান
আল-ক্বিয়ামাহ

القيامة

আল-ক্বিয়ামাহ

পুনরুত্থান · মাক্কী · ৪০ আয়াত

আল-ক্বিয়ামাহ

সূরা পরিচিতি

বিষয়বস্তু

এটি কিয়ামত দিবস ও নিজেকে তিরস্কারকারী আত্মার শপথ করে, এবং মৃত্যুর মুহূর্তের বর্ণনা দেয়। এটি নবী ﷺ-কে শেখায় যেন ওহির সঙ্গে তাড়াহুড়া করে জিহ্বা না নাড়েন, এবং মানুষের সৃষ্টির উদাহরণ দিয়ে পুনরুত্থানের প্রমাণ দেয়।

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ৭৫:১

    لَاۤ اُقۡسِمُ بِيَوۡمِ الۡقِيٰمَةِۙ ١

    আমি কসম করছি ক্বিয়ামতের দিনের,

  2. ৭৫:২

    وَلَاۤ اُقۡسِمُ بِالنَّفۡسِ اللَّوَّامَةِؕ ٢

    আমি আরো কসম করছি সেই মনের যে (অন্যায় কাজ ক’রে বসলে) নিজেকে ধিক্কার দেয় (যে তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে)।

  3. ৭৫:৩

    اَيَحۡسَبُ الۡاِنۡسَانُ اَلَّنۡ نَّجۡمَعَ عِظَامَهٗؕ ٣

    মানুষ কি মনে করে যে, আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারব না।

  4. ৭৫:৪

    بَلٰى قٰدِرِيۡنَ عَلٰٓى اَنۡ نُّسَوِّىَ بَنَانَهٗ ٤

    কেন নয়, আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম

  5. ৭৫:৫

    بَلۡ يُرِيۡدُ الۡاِنۡسَانُ لِيَفۡجُرَ اَمَامَهٗ​ۚ ٥

    কিন্তু মানুষ তার আগামী দিনগুলোতেও পাপাচার করতে চায়।

  6. ৭৫:৬

    يَسۡـَٔـلُ اَيَّانَ يَوۡمُ الۡقِيٰمَةِؕ ٦

    সে জিজ্ঞেস করে, ‘ক্বিয়ামত দিবস কবে?’

  7. ৭৫:৭

    فَاِذَا بَرِقَ الۡبَصَرُۙ ٧

    যখন চোখ ধাঁধিয়ে যাবে,

  8. ৭৫:৮

    وَخَسَفَ الۡقَمَرُۙ ٨

    চাঁদ হয়ে যাবে আলোকহীন

  9. ৭৫:৯

    وَجُمِعَ الشَّمۡسُ وَالۡقَمَرُۙ ٩

    সুরুজ আর চাঁদকে একত্রে জুড়ে দেয়া হবে,

  10. ৭৫:১০

    يَقُوۡلُ الۡاِنۡسَانُ يَوۡمَٮِٕذٍ اَيۡنَ الۡمَفَرُّ​ ۚ ١٠

    সেদিন মানুষ বলবে- ‘আজ পালানোর জায়গা কোথায়?’

  11. ৭৫:১১

    كَلَّا لَا وَزَرَؕ ١١

    মোটেই না, আশ্রয়ের কোন জায়গা নেই।

  12. ৭৫:১২

    اِلٰى رَبِّكَ يَوۡمَٮِٕذِ اۨلۡمُسۡتَقَرُّ ؕ ١٢

    সেদিন ঠাঁই হবে (একমাত্র) তোমার প্রতিপালকেরই নিকট।

  13. ৭৫:১৩

    يُنَبَّؤُا الۡاِنۡسَانُ يَوۡمَٮِٕذٍۢ بِمَا قَدَّمَ وَاَخَّرَؕ ١٣

    সেদিন মানুষকে জানিয়ে দেয়া হবে সে কী (‘আমাল) আগে পাঠিয়েছে আর কী পেছনে ছেড়ে এসেছে।

  14. ৭৫:১৪

    بَلِ الۡاِنۡسَانُ عَلٰى نَفۡسِهٖ بَصِيۡرَةٌ ۙ ١٤

    আসলে মানুষ নিজেই নিজের সম্পর্কে চাক্ষুসভাবে অবগত।

  15. ৭৫:১৫

    وَّلَوۡ اَلۡقٰى مَعَاذِيۡرَهٗؕ ١٥

    যদিও সে নানান অজুহাত পেশ করে।

  16. ৭৫:১৬

    لَا تُحَرِّكۡ بِهٖ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهٖؕ ١٦

    (এ সূরাহ অবতীর্ণ হওয়ার সময় আল্লাহর রসূল তা মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়লে আল্লাহ অভয় দিয়ে বললেন) তুমি তাড়াতাড়ি ওয়াহী আয়ত্ত করার জন্য তোমার জিভ নাড়াবে না।

    নাজিলের প্রেক্ষাপট (১৬–১৯)

    ওহি আসার সময় নবী ﷺ তাড়াতাড়ি মুখস্থ করতে ঠোঁট ও জিহ্বা নাড়াতেন, যা তাঁর জন্য কষ্টকর ছিল। তখন তাড়াহুড়া না করতে বলে এবং আল্লাহ তা তাঁর হৃদয়ে সংরক্ষণ করবেন ও ব্যাখ্যা করে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়ে এই আয়াতগুলো নাজিল হয়।

    সহিহ বুখারি ৫

  17. ৭৫:১৭

    اِنَّ عَلَيۡنَا جَمۡعَهٗ وَقُرۡاٰنَهٗۚ  ۖ ١٧

    এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই।

  18. ৭৫:১৮

    فَاِذَا قَرَاۡنٰهُ فَاتَّبِعۡ قُرۡاٰنَهٗ​ۚ ١٨

    কাজেই আমি যখন তা পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ কর।

  19. ৭৫:১৯

    ثُمَّ اِنَّ عَلَيۡنَا بَيَانَهٗؕ ١٩

    অতঃপর তা (ওয়াহীয়ে খফী বা প্রচ্ছন্ন ওয়াহীর মাধ্যমে) বিশদভাবে ব্যাখ্যা করা আমারই দায়িত্ব।

  20. ৭৫:২০

    كَلَّا بَلۡ تُحِبُّوۡنَ الۡعَاجِلَةَ ۙ ٢٠

    (আবার পূর্বের প্রসঙ্গে ফিরে গিয়ে আল্লাহ বলছেন) না, প্রকৃতপক্ষে তোমরা ইহজীবনকেই ভালবাস,

  21. ৭৫:২১

    وَتَذَرُوۡنَ الۡاٰخِرَةَ ؕ ٢١

    আর আখিরাতকে উপেক্ষা কর।

  22. ৭৫:২২

    وُجُوۡهٌ يَّوۡمَٮِٕذٍ نَّاضِرَةٌ ۙ ٢٢

    কতক মুখ সেদিন উজ্জ্বল হবে।

  23. ৭৫:২৩

    اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ​ ۚ ٢٣

    তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।

  24. ৭৫:২৪

    وَوُجُوۡهٌ يَّوۡمَٮِٕذٍۢ بَاسِرَةٌ ۙ ٢٤

    কতক মুখ সেদিন বিবর্ণ হবে।

  25. ৭৫:২৫

    تَظُنُّ اَنۡ يُّفۡعَلَ بِهَا فَاقِرَةٌ ؕ ٢٥

    তারা ধারণা করবে যে, তাদের সঙ্গে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।

  26. ৭৫:২৬

    كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِىَۙ ٢٦

    (তোমরা যে ভাবছ ক্বিয়ামত হবে না সেটা) কক্ষনো নয়, প্রাণ যখন কণ্ঠে এসে পৌঁছবে,

  27. ৭৫:২৭

    وَقِيۡلَ مَنۡ رَاقٍۙ ٢٧

    তখন বলা হবে, (তাকে বাঁচানোর জন্য) ঝাড়ফুঁক দেয়ার কেউ আছে কি?

  28. ৭৫:২৮

    وَّظَنَّ اَنَّهُ الۡفِرَاقُۙ ٢٨

    সে (অর্থাৎ মুমূর্ষু ব্যক্তি) মনে করবে যে, (দুনিয়া হতে) বিদায়ের ক্ষণ এসে গেছে।

  29. ৭৫:২৯

    وَالۡتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ ٢٩

    আর জড়িয়ে যাবে এক পায়ের নলা আরেক পায়ের নলার সাথে।

  30. ৭৫:৩০

    اِلٰى رَبِّكَ يَوۡمَٮِٕذِ اۨلۡمَسَاقُؕ ٣٠

    সেদিন (সব কিছুর) যাত্রা হবে তোমার প্রতিপালকের পানে।

  31. ৭৫:৩১

    فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ ٣١

    কিন্তু না, সে বিশ্বাসও করেনি, নামাযও আদায় করেনি।

  32. ৭৫:৩২

    وَلٰڪِنۡ كَذَّبَ وَتَوَلّٰىۙ ٣٢

    বরং সে প্রত্যাখ্যান করেছিল আর মুখ ফিরিয়ে নিয়েছিল।

  33. ৭৫:৩৩

    ثُمَّ ذَهَبَ اِلٰٓى اَهۡلِهٖ يَتَمَطّٰىؕ ٣٣

    অতঃপর সে অতি দম্ভভরে তার পরিবারবর্গের কাছে ফিরে গিয়েছিল।

  34. ৭৫:৩৪

    اَوۡلٰى لَكَ فَاَوۡلٰىۙ ٣٤

    দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ,

  35. ৭৫:৩৫

    ثُمَّ اَوۡلٰى لَكَ فَاَوۡلٰىؕ ٣٥

    অতঃপর তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ।

  36. ৭৫:৩৬

    اَيَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ يُّتۡرَكَ سُدًىؕ ٣٦

    মানুষ কি মনে করে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দেয়া হবে। (তাকে পুনর্জীবিত করাও হবে না, আর বিচারের জন্য হাজির করাও হবে না)?

  37. ৭৫:৩৭

    اَلَمۡ يَكُ نُطۡفَةً مِّنۡ مَّنِىٍّ يُّمۡنٰىۙ ٣٧

    (তার মৃত্যুর পর আল্লাহ পুনরায় তাকে জীবিত করতে পারবেন না সে এটা কী ভাবে ধারণা করছে?) সে কি (মায়ের গর্ভে) নিক্ষিপ্ত শুক্রবিন্দু ছিল না?

  38. ৭৫:৩৮

    ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ ٣٨

    তারপর সে হল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করলেন ও সুবিন্যস্ত করলেন।

  39. ৭৫:৩৯

    فَجَعَلَ مِنۡهُ الزَّوۡجَيۡنِ الذَّكَرَ وَالۡاُنۡثٰىؕ ٣٩

    অতঃপর তা থেকে তিনি সৃষ্টি করলেন জুড়ি- পুরুষ ও নারী।

  40. ৭৫:৪০

    اَلَيۡسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰٓى اَنۡ يُّحۡـىِۦَ الۡمَوۡتٰى ٤٠

    এহেন স্রষ্টা কি মৃতকে আবার জীবিত করতে সক্ষম নন?

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

لَاۤ اُقۡسِمُ بِيَوۡمِ الۡقِيٰمَةِۙ

লিংক কপি হয়েছে