المطففين
আল-মুতাফফিফীন
মাপে কম দেয় যারা · মাক্কী · ৩৬ আয়াত
আল-মুতাফফিফীন
সূরা পরিচিতি
নাজিলের প্রেক্ষাপট
ইবনে আব্বাস (রা.) বলেছেন, নবী ﷺ যখন মদিনায় এলেন, তখন সেখানকার লোকেরা মাপ ও ওজনে সবচেয়ে খারাপ ছিল; তখন এর শুরুর আয়াতগুলো নাজিল হয়, আর এরপর তারা ন্যায্য মাপ দিতে থাকে। আলবানি বর্ণনাটিকে হাসান বলেছেন।
বিষয়বস্তু
এটি মাপে ও ওজনে কম দেওয়া লোকদের সতর্ক করে। এতে সিজ্জিনে পাপীদের আমলনামা এবং ইল্লিয়্যিনে নেককারদের আমলনামার বর্ণনা আছে, এবং বলা হয়েছে কীভাবে উপহাসকারীরা নিজেরাই উপহাসের পাত্র হবে।
সূত্র: সুনানে ইবনে মাজাহ ২২২৩ · সূরা আল-মুতাফফিফীন, আয়াত ১–৩
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
-
৮৩:১
وَيۡلٌ لِّلۡمُطَفِّفِيۡنَۙ ١
দুর্ভোগ ঠকবাজদের জন্য (যারা মাপে বা ওজনে কম দেয়),
-
৮৩:২
الَّذِيۡنَ اِذَا اكۡتَالُوۡا عَلَى النَّاسِ يَسۡتَوۡفُوۡنَۖ ٢
যারা লোকের কাছ থেকে মেপে নেয়ার সময় পুরামাত্রায় নেয়,
-
৮৩:৩
وَاِذَا كَالُوۡهُمۡ اَوْ وَّزَنُوۡهُمۡ يُخۡسِرُوۡنَؕ ٣
আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন ক’রে দেয় তখন কম দেয়।
-
৮৩:৪
اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَۙ ٤
তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে,
-
৮৩:৫
لِيَوۡمٍ عَظِيۡمٍۙ ٥
এক মহা দিবসে।
-
৮৩:৬
يَّوۡمَ يَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِيۡنَؕ ٦
যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে।
-
৮৩:৭
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الۡفُجَّارِ لَفِىۡ سِجِّيۡنٍؕ ٧
(তারা যে সব ধারণা করছে তা) কক্ষনো না, নিশ্চয়ই পাপীদের ‘আমালনামা সিজ্জীনে (সংরক্ষিত) আছে।
-
৮৩:৮
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا سِجِّيۡنٌؕ ٨
তুমি কি জান সিজ্জীন কী
-
৮৩:৯
كِتٰبٌ مَّرۡقُوۡمٌؕ ٩
সীলমোহরকৃত কিতাব।
-
৮৩:১০
وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَۙ ١٠
সেদিন দুর্ভোগ হবে অস্বীকারকারীদের,
-
৮৩:১১
الَّذِيۡنَ يُكَذِّبُوۡنَ بِيَوۡمِ الدِّيۡنِؕ ١١
যারা কর্মফল দিবসকে অস্বীকার করে।
-
৮৩:১২
وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعۡتَدٍ اَثِيۡمٍۙ ١٢
কেবল সীমালঙ্ঘনকারী, পাপাচারী ছাড়া কেউই তা অস্বীকার করে না।
-
৮৩:১৩
اِذَا تُتۡلٰى عَلَيۡهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيۡرُ الۡاَوَّلِيۡنَؕ ١٣
তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, তখন সে বলে, ‘এ তো প্রাচীন কালের লোকেদের কাহিনী’’।
-
৮৩:১৪
كَلَّا بَلۡ رَانَ عَلٰى قُلُوۡبِهِمۡ مَّا كَانُوۡا يَكۡسِبُوۡنَ ١٤
কক্ষনো না, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে।
-
৮৩:১৫
كَلَّاۤ اِنَّهُمۡ عَنۡ رَّبِّهِمۡ يَوۡمَٮِٕذٍ لَّمَحۡجُوۡبُوۡنَؕ ١٥
কক্ষনো না, তারা সেদিন তাদের প্রতিপালক থেকে পর্দার আড়ালে থাকবে।
-
৮৩:১৬
ثُمَّ اِنَّهُمۡ لَصَالُوا الۡجَحِيۡمِؕ ١٦
অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে।
-
৮৩:১৭
ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىۡ كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَؕ ١٧
অতঃপর বলা হবে ‘এটাই তা যা তোমরা অস্বীকার করতে।’
-
৮৩:১৮
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الۡاَبۡرَارِ لَفِىۡ عِلِّيِّيۡنَؕ ١٨
(ভাল-মন্দের বিচার হবে না, শাস্তি-পুরস্কার কিছুই হবে না তা) কক্ষনো না, নিশ্চয়ই সৎলোকদের ‘আমালমানা ‘ইল্লিয়ীনে (সংরক্ষিত) আছে।
-
৮৩:১৯
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا عِلِّيُّوۡنَؕ ١٩
তুমি কি জান ইল্লিয়ীন কী?
-
৮৩:২০
كِتٰبٌ مَّرۡقُوۡمٌۙ ٢٠
সীলমোহরকৃত কিতাব।
-
৮৩:২১
يَّشۡهَدُهُ الۡمُقَرَّبُوۡنَؕ ٢١
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত (ফেরেশতারা) তার তত্ত্বাবধান করে।
-
৮৩:২২
اِنَّ الۡاَبۡرَارَ لَفِىۡ نَعِيۡمٍۙ ٢٢
পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নি‘মাতের মাঝে।
-
৮৩:২৩
عَلَى الۡاَرَآٮِٕكِ يَنۡظُرُوۡنَۙ ٢٣
উচ্চ আসনে বসে তারা (চারদিকের সবকিছু) দেখতে থাকবে।
-
৮৩:২৪
تَعۡرِفُ فِىۡ وُجُوۡهِهِمۡ نَضۡرَةَ النَّعِيۡمِۚ ٢٤
তুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে।
-
৮৩:২৫
يُسۡقَوۡنَ مِنۡ رَّحِيۡقٍ مَّخۡتُوۡمٍۙ ٢٥
তাদেরকে পান করানো হবে সীল-আঁটা উৎকৃষ্ট পানীয়।
-
৮৩:২৬
خِتٰمُهٗ مِسۡكٌ ؕ وَفِىۡ ذٰلِكَ فَلۡيَتَنَافَسِ الۡمُتَنــَافِسُوۡنَؕ ٢٦
তার সীল হবে মিশকের, প্রতিযোগীরা এ বিষয়েই প্রতিযোগিতা করুক।
-
৮৩:২৭
وَ مِزَاجُهٗ مِنۡ تَسۡنِيۡمٍۙ ٢٧
তাতে মেশানো থাকবে ‘তাসনীম,
-
৮৩:২৮
عَيۡنًا يَّشۡرَبُ بِهَا الۡمُقَرَّبُوۡنَؕ ٢٨
ওটা একটা ঝর্ণা, যাত্থেকে (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
-
৮৩:২৯
اِنَّ الَّذِيۡنَ اَجۡرَمُوۡا كَانُوۡا مِنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا يَضۡحَكُوۡنَ ۖ ٢٩
পাপাচারী লোকেরা (দুনিয়ায়) মু’মিনদেরকে ঠাট্টা-বিদ্রুপ করত।
-
৮৩:৩০
وَاِذَا مَرُّوۡا بِهِمۡ يَتَغَامَزُوۡنَ ۖ ٣٠
আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
-
৮৩:৩১
وَاِذَا انۡقَلَبُوۡۤا اِلٰٓى اَهۡلِهِمُ انْقَلَبُوۡا فَكِهِيۡنَ ۖ ٣١
আর তারা যখন তাদের আপন জনদের কাছে ফিরে আসত, তখন (মু’মিনদেরকে ঠাট্টা ক’রে আসার কারণে) ফিরত উৎফুল্ল হয়ে।
-
৮৩:৩২
وَاِذَا رَاَوۡهُمۡ قَالُوۡۤا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَـضَآلُّوۡنَۙ ٣٢
আর তারা যখন মু’মিনদেরকে দেখত তখন বলত, ‘এরা তো অবশ্যই গুমরাহ্।’
-
৮৩:৩৩
وَمَاۤ اُرۡسِلُوۡا عَلَيۡهِمۡ حٰفِظِيۡنَۙ ٣٣
তাদেরকে তো মু’মিনদের হিফাযাতকারী হিসেবে পাঠানো হয়নি (মু’মিনদের কৃতকর্মের হিসাব মু’মিনরাই দিবে)।
-
৮৩:৩৪
فَالۡيَوۡمَ الَّذِيۡنَ اٰمَنُوۡا مِنَ الۡكُفَّارِ يَضۡحَكُوۡنَۙ ٣٤
আজ (জান্নাত হতে) মু’মিনরা কাফিরদের (পরিণতির) উপর হাসছে,
-
৮৩:৩৫
عَلَى الۡاَرَآٮِٕكِۙ يَنۡظُرُوۡنَؕ ٣٥
উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছে।
-
৮৩:৩৬
هَلۡ ثُوِّبَ الۡكُفَّارُ مَا كَانُوۡا يَفۡعَلُوۡنَ ٣٦
কাফিররা যা করত তার ‘সওয়াব’ পেল তো?
তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন
লিংক কপি হয়েছে