মূল অংশে যান
আশ-শামস

الشمس

আশ-শামস

সূর্য · মাক্কী · ১৫ আয়াত

আশ-শামস

সূরা পরিচিতি

বিষয়বস্তু

সূর্য, চাঁদ, দিন, রাত, আকাশ, জমিন ও আত্মার সাতটি শপথের পর একটি শিক্ষা: যে আত্মাকে পরিশুদ্ধ করে সে সফল, আর যে তাকে কলুষিত করে সে ব্যর্থ। এতে সামুদ জাতি ও উটনীর কাহিনি আছে।

ফজিলত

নবী ﷺ নামাজে ইমামতির উপযোগী সূরাগুলোর মধ্যে আল-আলা ও আল-লাইলের সঙ্গে এর নাম বলেছেন।

সূত্র: সহিহ বুখারি ৭০৫

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ৯১:১

    وَالشَّمۡسِ وَضُحٰٮهَا ۙ ١

    শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের,

  2. ৯১:২

    وَالۡقَمَرِ اِذَا تَلٰٮهَا ۙ ٢

    শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,

  3. ৯১:৩

    وَالنَّهَارِ اِذَا جَلّٰٮهَا ۙ ٣

    শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,

  4. ৯১:৪

    وَالَّيۡلِ اِذَا يَغۡشٰٮهَا ۙ ٤

    শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,

  5. ৯১:৫

    وَالسَّمَآءِ وَمَا بَنٰٮهَا ۙ ٥

    শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর,

  6. ৯১:৬

    وَالۡاَرۡضِ وَمَا طَحٰٮهَا ۙ ٦

    শপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর,

  7. ৯১:৭

    وَنَفۡسٍ وَّمَا سَوّٰٮهَا ۙ ٧

    শপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন,

  8. ৯১:৮

    فَاَلۡهَمَهَا فُجُوۡرَهَا وَتَقۡوٰٮهَا ۙ ٨

    অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন।

  9. ৯১:৯

    قَدۡ اَفۡلَحَ مَنۡ زَكّٰٮهَا ۙ ٩

    সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে।

  10. ৯১:১০

    وَقَدۡ خَابَ مَنۡ دَسّٰٮهَا ؕ ١٠

    সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলূষিত করেছে।

  11. ৯১:১১

    كَذَّبَتۡ ثَمُوۡدُ بِطَغۡوٰٮهَآ ۙ ١١

    সামূদ জাতি সীমালঙ্ঘন ক’রে (তাদের নবীকে মেনে নিতে) অস্বীকার করেছিল।

  12. ৯১:১২

    اِذِ انۡۢبَعَثَ اَشۡقٰٮهَا ۙ ١٢

    যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথা চাড়া দিয়ে উঠল।

  13. ৯১:১৩

    فَقَالَ لَهُمۡ رَسُوۡلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقۡيٰهَا ؕ ١٣

    তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলল, ‘এটা আল্লাহর উটনি, একে পানি পান করতে বাধা দিও না।

  14. ৯১:১৪

    فَكَذَّبُوۡهُ فَعَقَرُوۡهَا   ۙفَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُمۡ بِذَنۡۢبِهِمۡ فَسَوّٰٮهَا ۙ ١٤

    কিন্তু তারা রসূলের কথা অগ্রাহ্য করল এবং উটনির পায়ের রগ কেটে দিল। শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন।

  15. ৯১:১৫

    وَلَا يَخَافُ عُقۡبٰهَا ١٥

    আর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

وَالشَّمۡسِ وَضُحٰٮهَا ۙ

লিংক কপি হয়েছে