الليل
আল-লাইল
রাত · মাক্কী · ২১ আয়াত
আল-লাইল
সূরা পরিচিতি
বিষয়বস্তু
এতে তুলনা করা হয়েছে সেই ব্যক্তির, যে দান করে, আল্লাহকে ভয় করে ও উত্তম প্রতিদানকে সত্য বলে মানে, আর সেই ব্যক্তির, যে কৃপণতা করে ও অস্বীকার করে। এতে সেই মুত্তাকিদের পুরস্কারের বর্ণনা আছে, যারা নিজেদের পরিশুদ্ধ করার জন্য সম্পদ দান করে।
ফজিলত
নবী ﷺ নামাজে ইমামতির উপযোগী সূরাগুলোর মধ্যে আল-আলা ও আশ-শামসের সঙ্গে এর নাম বলেছেন।
সূত্র: সহিহ বুখারি ৭০৫
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
-
৯২:১
وَالَّيۡلِ اِذَا يَغۡشٰىۙ ١
শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়,
-
৯২:২
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ ٢
শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে উঠে।
-
৯২:৩
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالۡاُنۡثٰٓىۙ ٣
আর শপথ তাঁর যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী,
-
৯২:৪
اِنَّ سَعۡيَكُمۡ لَشَتّٰىؕ ٤
তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী।
-
৯২:৫
فَاَمَّا مَنۡ اَعۡطٰى وَاتَّقٰىۙ ٥
অতএব যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) দান করে ও (আল্লাহকে) ভয় করে,
-
৯২:৬
وَصَدَّقَ بِالۡحُسۡنٰىۙ ٦
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
-
৯২:৭
فَسَنُيَسِّرُهٗ لِلۡيُسۡرٰىؕ ٧
আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব।
-
৯২:৮
وَاَمَّا مَنۡۢ بَخِلَ وَاسۡتَغۡنٰىۙ ٨
আর যে ব্যক্তি কৃপণতা করে আর (আল্লাহর প্রতি) বেপরোয়া হয়,
-
৯২:৯
وَكَذَّبَ بِالۡحُسۡنٰىۙ ٩
আর যা উত্তম তা অমান্য করে,
-
৯২:১০
فَسَنُيَسِّرُهٗ لِلۡعُسۡرٰىؕ ١٠
আমি তার জন্য কঠিন পথ (অর্থাৎ অন্যায়, অসত্য, হিংসা ও হানাহানির পথ) সহজ করে দিব।
-
৯২:১১
وَمَا يُغۡنِىۡ عَنۡهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ ١١
যখন সে ধ্বংস হবে (অর্থাৎ মরবে) তখন তার (সঞ্চিত) ধন-সম্পদ কোনই কাজে আসবে না।
-
৯২:১২
اِنَّ عَلَيۡنَا لَـلۡهُدٰىۖ ١٢
সঠিক পথ দেখানো অবশ্যই আমারই কাজ
-
৯২:১৩
وَاِنَّ لَـنَا لَـلۡاٰخِرَةَ وَالۡاُوۡلٰى ١٣
আর পরকাল ও ইহকালের একমাত্র মালিক আমি।
-
৯২:১৪
فَاَنۡذَرۡتُكُمۡ نَارًا تَلَظّٰىۚ ١٤
কাজেই আমি তোমাদেরকে দাউ দাউ ক’রে জ্বলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি।
-
৯২:১৫
لَا يَصۡلٰٮهَاۤ اِلَّا الۡاَشۡقَىۙ ١٥
চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না।
-
৯২:১৬
الَّذِىۡ كَذَّبَ وَتَوَلّٰىؕ ١٦
যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়
-
৯২:১৭
وَسَيُجَنَّبُهَا الۡاَتۡقَىۙ ١٧
তাত্থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে,
-
৯২:১৮
الَّذِىۡ يُؤۡتِىۡ مَالَهٗ يَتَزَكّٰىۚ ١٨
যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন-সম্পদ দান করে,
-
৯২:১৯
وَمَا لِاَحَدٍ عِنۡدَهٗ مِنۡ نِّعۡمَةٍ تُجۡزٰٓىۙ ١٩
(সে দান করে) তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
-
৯২:২০
اِلَّا ابۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ الۡاَعۡلٰىۚ ٢٠
একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা (সন্তোষ) লাভের আশায়।
-
৯২:২১
وَلَسَوۡفَ يَرۡضٰى ٢١
সে অবশ্যই অতি শীঘ্র (আল্লাহর নি‘মাত পেয়ে) সন্তুষ্ট হয়ে যাবে।
তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন
লিংক কপি হয়েছে