মূল অংশে যান
আল-বাইয়্যিনাহ

البينة

আল-বাইয়্যিনাহ

সুস্পষ্ট প্রমাণ · মাদানী · ৮ আয়াত

আল-বাইয়্যিনাহ

সূরা পরিচিতি

বিষয়বস্তু

এটি ব্যাখ্যা করে যে আহলে কিতাব ও মুশরিকরা স্পষ্ট প্রমাণ আসার আগ পর্যন্ত নিজেদের অবস্থা ছাড়েনি, এবং তাদের শুধু এই আদেশই দেওয়া হয়েছিল যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে ও যাকাত দেবে। এতে সৃষ্টির সবচেয়ে উত্তম ও সবচেয়ে নিকৃষ্টদের বর্ণনা আছে।

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

  1. ৯৮:১

    لَمۡ يَكُنِ الَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ اَهۡلِ الۡكِتٰبِ وَالۡمُشۡرِكِيۡنَ مُنۡفَكِّيۡنَ حَتّٰى تَاۡتِيَهُمُ الۡبَيِّنَةُ ۙ ١

    কিতাবধারীদের মধ্যে যারা কাফির ছিল তারা আর মুশরিকরা (তাদের ভ্রান্ত মত ও পথ হতে) সরে আসত না যতক্ষণ না তাদের কাছে আসত সুস্পষ্ট প্রমাণ।

  2. ৯৮:২

    رَسُوۡلٌ مِّنَ اللّٰهِ يَتۡلُوۡا صُحُفًا مُّطَهَّرَةً ۙ ٢

    (অর্থাৎ) আল্লাহর নিকট হতে একজন রসূল, যে পাঠ করে পবিত্র গ্রন্থ।

  3. ৯৮:৩

    فِيۡهَا كُتُبٌ قَيِّمَةٌ ؕ ٣

    যাতে আছে সঠিক বিধান।

  4. ৯৮:৪

    وَمَا تَفَرَّقَ الَّذِيۡنَ اُوۡتُوا الۡكِتٰبَ اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ الۡبَيِّنَةُ ؕ ٤

    যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মাঝে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর।

  5. ৯৮:৫

    وَمَاۤ اُمِرُوۡۤا اِلَّا لِيَعۡبُدُوا اللّٰهَ مُخۡلِصِيۡنَ لَـهُ الدِّيۡنَ  ۙ حُنَفَآءَ وَيُقِيۡمُوا الصَّلٰوةَ وَيُؤۡتُوا الزَّكٰوةَ​ وَذٰلِكَ دِيۡنُ الۡقَيِّمَةِ ؕ ٥

    তাদেরকে এ ছাড়া অন্য কোন হুকুমই দেয়া হয়নি যে, তারা আল্লাহর ‘ইবাদাত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তাঁর আনুগত্যের মাধ্যমে। আর তারা নামায প্রতিষ্ঠা করবে আর যাকাত দিবে। আর এটাই সঠিক সুদৃঢ় দ্বীন।

  6. ৯৮:৬

    اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ اَهۡلِ الۡكِتٰبِ وَ الۡمُشۡرِكِيۡنَ فِىۡ نَارِ جَهَنَّمَ خٰلِدِيۡنَ فِيۡهَا ​ؕ اُولٰٓٮِٕكَ هُمۡ شَرُّ الۡبَرِيَّةِ ؕ ٦

    কিতাবধারীদের মধ্যে যারা কুফুরী করে তারা আর মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এরাই সৃষ্টির অধম।

  7. ৯৮:৭

    اِنَّ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمۡ خَيۡرُ الۡبَرِيَّةِ ؕ ٧

    যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা সৃষ্টির উত্তম।

  8. ৯৮:৮

    جَزَآؤُهُمۡ عِنۡدَ رَبِّهِمۡ جَنّٰتُ عَدۡنٍ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ خٰلِدِيۡنَ فِيۡهَاۤ اَبَدًا ​ؕ رَضِىَ اللّٰهُ عَنۡهُمۡ وَرَضُوۡا عَنۡهُ ​ؕ ذٰلِكَ لِمَنۡ خَشِىَ رَبَّهٗ ٨

    তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান আছে স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এ সব কিছু তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে।

তুহুর অ্যাপ আছে? এই পাতার লিংক অ্যাপেই খুলবে। অ্যাপটি নিন

পড়ার সেটিংস

উচ্চারণ এই ভাষায় নেই।
তাফসির
শব্দে শব্দে অর্থ
তাজবিদ রং তাজবিদ রং উসমানি লিপির ওপর দেখানো হয়।
লেখার সাইজ

لَمۡ يَكُنِ الَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ اَهۡلِ الۡكِتٰبِ وَالۡمُشۡرِكِيۡنَ مُنۡفَكِّيۡنَ حَتّٰى تَاۡتِيَهُمُ الۡبَيِّنَةُ ۙ

লিংক কপি হয়েছে